সর্বশেষ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

Bangladeshi expatriate dies in road accident in saudi arabiaProbashir city Popup 19 03

সৌদি আরবের তাবুক শহরে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সড়কের পাশে গাড়িতে পানি তোলার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত সাইফুল কুমিল্লার কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহেবেরহাট এলাকার বাসিন্দা। তিনি মৃত নুর হকের দ্বিতীয় সন্তান ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে সাইফুল ছিলেন সবার মাঝামাঝি। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারসূত্রে জানা যায়, দীর্ঘ ১৩ বছর মিশরে প্রবাসজীবন কাটানোর পর স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দেড় বছর আগে সাইফুল সৌদি আরবে পাড়ি জমান। সেদেশে গাড়িচালক হিসেবে কাজ করছিলেন তিনি। দুর্ঘটনার দিন একটি লরি অসাবধানতাবশত তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাইফুলের প্রতিবেশী মাইনুল ইসলাম রাকিব জানান, পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার জন্যই তিনি পুনরায় বিদেশে যান। তার অকাল মৃত্যুতে স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার ভেঙে পড়েছে। তার একমাত্র সন্তান মাত্র দেড় বছর বয়সী।

কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইফুলের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে শোকাহত পরিবার।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03