Opens in a new tab
সর্বশেষ

ওমানে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা নিয়ে কড়া নির্দেশ

Oman makes health check ups mandatory before marriage copyWeb Popup (3)

ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিয়ের আগে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেটের মেয়াদ এখন থেকে মাত্র ছয় মাস কার্যকর থাকবে। পরীক্ষা করানোর দিন থেকে এই সময়সীমা গণনা করা হবে। নির্ধারিত ছয় মাস পার হয়ে যাওয়ার পর যদি কেউ বিয়ে করতে চান, তবে তাকে সংক্রামক ব্যাধির পরীক্ষাগুলো পুনরায় করাতে হবে। সম্প্রতি এক নির্দেশনায় বিষয়টি স্পষ্ট করেছে দেশটির সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাত্র-পাত্রী উভয়ের প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন, ফলাফল গ্রহণ এবং মেডিকেল কাউন্সেলিংয়ের পরই কেবল এই সার্টিফিকেট দেওয়া হয়। এই স্ক্রিনিংয়ে বংশগত রক্তের ব্যাধি যেমন সিকেল সেল ও থ্যালাসেমিয়া এবং সংক্রামক রোগ যেমন এইচআইভি, হেপাটাইটিস বি ও সি এবং সিফিলিস অন্তর্ভুক্ত। ওমানের ভেতরে বা বাইরে বিয়ে করতে ইচ্ছুক স্থানীয় নাগরিক এবং ওমানিদের বিয়ে করতে চাওয়া প্রবাসী—সবার জন্যই এই নিয়মটি সমভাবে প্রযোজ্য হবে।

এই নিয়ম অমান্য করলে রাজকীয় ডিক্রি অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৈধ স্বাস্থ্যগত সার্টিফিকেট ছাড়া বিয়ের চুক্তি সম্পন্ন না করতে বিবাহ নিবন্ধকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নোটারি পাবলিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিয়ের চুক্তির জন্য সার্টিফিকেটের ডিজিটাল কপি বাধ্যতামূলক করা হয়েছে। যাদের কাছে ম্যানুয়াল বা হাতে লেখা সার্টিফিকেট রয়েছে, তাদের দ্রুত সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেটি ডিজিটাল কপিতে পরিবর্তন করে নিতে বলা হয়েছে।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup