Long Popup (2)
সর্বশেষ

ওমানে প্রায় ৩ হাজার প্রবাসীর ভিসা বাতিল

Oman visa cancelCity

বাংলাদেশি কর্মীদের জন্য ওমানে কৃষি ভিসায় আবেদনের সময়সীমা শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। দেশটির কৃষি সংস্থার আল ধাহিরাহ শাখার অধীনে আবেদন প্রক্রিয়া চলবে ২০ আগস্ট পর্যন্ত। তাই কর্মী নিতে ইচ্ছুক নিবন্ধিত খামার মালিকদের হাতে আবেদন জমা দেওয়ার জন্য খুব বেশি সময় অবশিষ্ট নেই।

ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। দেশটির নিবন্ধিত কৃষকরা গত ৯ আগস্ট থেকে ইব্রির আল মুরতাফায় অবস্থিত অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে এই ভিসার জন্য আবেদন করছেন। সরকারি কর্মদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে আবেদনের সঙ্গে বার্ষিক ফি দেওয়ার প্রমাণ ও কৃষি হোল্ডিংয়ের সার্টিফিকেট না থাকলে বা আবেদন অসম্পূর্ণ হলে সেটি বাতিল বলে গণ্য হবে বলে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে।

দীর্ঘদিন পর ওমানের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য এমন সুযোগ তৈরি হওয়ায় প্রবাসী ও দেশে অবস্থানরত কর্মীদের মাঝে নতুন করে উৎসাহ দেখা যাচ্ছে। বাংলাদেশিদের জন্য নির্ধারিত ৫ হাজার শ্রমিকের কোটা পুরো ওমানজুড়ে নিবন্ধিত কৃষি সমিতির সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে এবং তা বিভিন্ন প্রদেশে বণ্টন করা হবে বলে জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate