সর্বশেষ

ওমানে ভাঙা মেরুদণ্ড নিয়ে মৃত্যুর সাথে লড়ছেন প্রবাসী জামাল

Expatriate Jamal fights death with broken spine in OmanProbashircityWebPopupUpdate

ওমানের রাজধানী মাস্কাটের আল আমরাত এলাকার ৬ নম্বর সেকশনে কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের শয্যায় মানবেতর জীবন কাটাচ্ছেন এক বাংলাদেশি প্রবাসী। কাজ করার সময় লেলিং থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন জামাল উদ্দিন নামের ওই শ্রমিক।

আহত জামাল উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বাদমতলী এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ হোসাইন ও আছিয়া খাতুনের দ্বিতীয় সন্তান। দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে ওমানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন তিনি। সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে, দু’জনই শিশু।

পারিবারিক সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর আল আমরাতে একটি ভবনের বাইরের দেয়ালে প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ লেলিং থেকে পড়ে যান জামাল। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে মাস্কাটের কোলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় জামাল উদ্দিনের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে এবং তার শরীরের নিম্নাংশ বর্তমানে অবশ হয়ে রয়েছে। ফলে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার চিকিৎসা ব্যয় বহন করতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

এ বিষয়ে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম জানিয়েছেন, আহত প্রবাসীর বিষয়ে দূতাবাস খোঁজখবর রাখছে এবং নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এদিকে জামালের পরিবার দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহায়তার আবেদন জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate