সর্বশেষ

ওমানে ক্যাবল চুরির করা সময় হাতেনাতে ৩ প্রবাসী আটক

G6BRpTHbMAAGIo5Web Popup (3)

ওমানের আল ওয়ুস্তা প্রদেশে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে তিন এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। মাহৌত উইলায়েতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল চুরির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাদের আটক করা হয়।

ওমান পুলিশ–এর আল ওয়ুস্তা গভর্নরেট পুলিশ কমান্ড জানায়, প্রবাসীরা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ক্যাবল চুরি করে ট্রাকযোগে পরিবহনের চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ক্যাবলগুলো বিভিন্ন স্থানের অবকাঠামোগত কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল। চক্রটি সংগঠিতভাবে দীর্ঘদিন ধরে ক্যাবল চুরির সঙ্গে জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহসহ মামলার সব আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ওমানের সংশ্লিষ্ট দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ওমান পুলিশ সতর্ক করে বলেছে, জাতীয় সম্পদ চুরি ও অবকাঠামো ক্ষতিগ্রস্তকারী যে কোনো অপরাধের ক্ষেত্রে zero tolerance নীতি অনুসরণ করা হবে এবং দেশে অবস্থানরত সকল প্রবাসীকেও আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup