সর্বশেষ

ভিসা নিয়ে ওমানিদের জন্য সুখবর!

Omani citizensProbashir city Popup 19 03

ওমানের নাগরিকদের জন্য উজবেকিস্তান ভ্রমণে ভিসা ছাড়ের নতুন সুযোগ উন্মুক্ত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, ২০২৫ সালের ১ জুন থেকে উজবেকিস্তান ভ্রমণে ওমানি নাগরিকদের আর ভিসার প্রয়োজন হবে না।

Hans jurgen weinhardt jrpe5xbwlg0 unsplash 1024x819

এই সিদ্ধান্তের ফলে ওমানি নাগরিকরা উজবেকিস্তানে প্রবেশের তারিখ থেকে টানা ৩০ দিন পর্যন্ত ভিসামুক্ত অবস্থায় অবস্থান করতে পারবেন। এতে উভয় দেশের মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

তবে ভ্রমণের আগে কিছু শর্ত মেনে চলতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, ওমানি নাগরিকদের পাসপোর্ট অন্তত ছয় মাসের জন্য বৈধ থাকতে হবে। এ ছাড়া পুরো ভ্রমণকালকে অন্তর্ভুক্ত করে স্বাস্থ্যবিমা গ্রহণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

উজবেকিস্তানে ভ্রমণের সময় যেকোনো চিকিৎসা-সংক্রান্ত ব্যয় নির্বিঘ্নে মেটানোর জন্য এই স্বাস্থ্যবিমাকে অত্যন্ত জরুরি বলে মনে করছে কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ওমান ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে। একইসঙ্গে দুই দেশের মধ্যে মানুষের যোগাযোগ, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময়ও বৃদ্ধি পাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03