Long Popup (2)
সর্বশেষ

ওমানে গাড়িচাপায় পিষ্ট দুই ব্যক্তি, ভিডিও ভাইরাল

OmanProbashircityWebPopupUpdate

ওমানে হিট এন্ড রান কেসের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আদ-দাখিলিয়া প্রদেশের নিজওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি একটি নিবন্ধনহীন গাড়ি নিয়ে জনসমাগমের মধ্যেই বেপরোয়াভাবে ড্রিফটিং করছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে ধাক্কা দেন, এতে দু’জন ব্যক্তি মাঝারি আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে আটক করতে সক্ষম হয়। আগে থেকেই ওমানে বেপরোয়া গাড়ি চালানো, নিবন্ধনবিহীন যানবাহন ব্যবহার এবং দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার অপরাধের জন্য কঠোর আইন রয়েছে। এই ধরনের অপরাধের জন্য জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ডই হতে পারে।

ওমানের আইন অনুযায়ী, বেপরোয়া বা ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর জন্য সর্বোচ্চ দুই মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫০০ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি নিবন্ধনবিহীন গাড়ি চালানোর শাস্তি ৩৫ থেকে ৫০ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা।

আর ওমানের ট্রাফিক আইনের ৩৮ নম্বর ধারায় বলা হয়েছে, যদি কোনো চালক দুর্ঘটনার পর ঘটনাস্থল ত্যাগ করেন, তবে তা একটি অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate