সর্বশেষ

কুয়েতে ট্যাংকার উল্টে বাংলাদেশি নিহত

Bangladeshi killed in tanker overturn in kuwaitCity ads Investment (1)

কুয়েতে পানিবাহী একটি ট্যাংকার উল্টে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে খাইরান থেকে ওয়াফরা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শফিকুল ইসলাম (৩৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামের বাসিন্দা এবং বদিউজ্জামানের ছেলে। দীর্ঘদিন ধরে জীবিকার সন্ধানে তিনি কুয়েতে কাজ করছিলেন।

সহকর্মী শাওন সাহা জানান, ট্যাংকার চালিয়ে যাওয়ার সময় হঠাৎ এক কুয়েতি নাগরিকের গাড়ি সামনে চলে আসে। গাড়িটিকে বাঁচাতে গিয়ে শফিকুলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবার জানায়, শফিকুলের মরদেহ বর্তমানে কুয়েতের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত তা দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup