সর্বশেষ

কুয়েতের গ্র্যান্ড মসজিদে স্থান পেলো বাংলাদেশি শিল্পীর ক্যালিগ্রাফি

Bangladeshi artist's calligraphy found a place in kuwait's grand mosqueProbashircityWebPopupUpdate

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটির ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের এক শিল্পীর তৈরি দুটি ক্যালিগ্রাফি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি শিল্পকর্ম কুয়েতের গ্যালারীতে নতুনভাবে পরিচিতি পেল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত কুয়েতের গ্র্যান্ড মসজিদের প্রধান বদর মা’জুন আল ঢাফিরির হাতে এই দুটি ক্যালিগ্রাফি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কর্তৃপক্ষের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দূতাবাসের কর্মকর্তারা।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গ্র্যান্ড মসজিদের গ্যালারীতে ইতিমধ্যেই কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্যালিগ্রাফি প্রদর্শিত হচ্ছে। তবে এতদিন সেখানে বাংলাদেশের কোনো ক্যালিগ্রাফি রাখা হয়নি।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য কুয়েতে নতুন মাত্রায় পৌঁছেছে। দূতাবাসের আশা, ক্যালিগ্রাফি প্রদর্শনের মাধ্যমে কুয়েতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও দৃঢ় হবে।

রাষ্ট্রদূত বলেন, “এই শিল্পকর্ম কেবল সৌন্দর্যবর্ধক নয়, এটি বাংলাদেশের সৃজনশীলতা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচয় করিয়ে দেবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate