Long Popup (2)
সর্বশেষ

কুয়েত সফরে যাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল

Bangladeshi business delegation to visit kuwaitProbashircityWebPopupUpdate

বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল কুয়েত সফরে যাচ্ছেন কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আমন্ত্রণে। সফরের সময় কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করার উদ্যোগ নিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এই সভা আগামী ১৭ সেপ্টেম্বর বিকেলে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় অংশ নিতে ইচ্ছুক প্রবাসী ব্যবসায়ীদের তাদের নাম, সিভিল আইডি নম্বর এবং প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ইমেইল (hoc.kuwait@mofa.gov.bd) মাধ্যমে নিবন্ধন করতে বলা হয়েছে। এ তথ্য বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

সভায় বাংলাদেশের ব্যবসায়ীরা কুয়েতের বাজারে নিজেদের পণ্য সম্প্রসারণের সুযোগ ও কুয়েতে অবস্থিত অন্যান্য দেশের ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া বাংলাদেশের পণ্যের অগ্রাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এই বৈঠককে একটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করে বলেন, এটি যেন শুধু আনুষ্ঠানিক কমিটি বা প্রাতিষ্ঠানিক দাওয়াত হয়ে না থকে, বরং যারা পণ্যভিত্তিক ব্যবসায় জড়িত এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, তাদের সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।

তিনি আরও যোগ করেন, এই ধরনের বৈঠক কুয়েতে বাংলাদেশের পণ্য ও ব্যবসায়িক কার্যক্রমকে আরও প্রসারিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate