সর্বশেষ

বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক: রেকর্ড গড়ল ‘দুবাই ড্রেস’

Image 233765 1761036824City ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতের তৈরি ‘দুবাই ড্রেস’ বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানি এই পোশাকটি তৈরি করেছে, যার ওজন ১০.০৮১২ কিলোগ্রাম এবং মূল্য প্রায় ৪৬ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা)।

শারজাহ এক্সপো সেন্টারে আয়োজিত মধ্যপ্রাচ্যের ৫৬তম ঘড়ি ও গহনার প্রদর্শনীর সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটিকে রেকর্ড সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

পোশাকটি ২১ ক্যারেট খাঁটি স্বর্ণ দিয়ে চারটি প্রধান অংশে তৈরি—একটি মুকুট (৩৯৮ গ্রাম), নেকলেস (৮,৮১০.৬০ গ্রাম), কানের দুল ও হেয়ার পিস। এতে ঐতিহ্যবাহী আমিরাতি সংস্কৃতি ও আধুনিকতার ছাপ রয়েছে।

আল রোমাইজানের আঞ্চলিক উপব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি বলেন, এই অর্জন দুবাইয়ের অবস্থানকে স্বর্ণ ও গহনার বৈশ্বিক কেন্দ্র হিসেবে আরও সুদৃঢ় করবে। এটি কেবল গহনাই নয়, আমিরাতের সৃজনশীলতারও প্রতীক।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup