Opens in a new tab
সর্বশেষ

২৪ ক্যারেট স্বর্ণে মোড়ানো রাস্তা তৈরি হচ্ছে দুবাইয়ে

Dubai8 2026 10 e081d7df5da405d08d3c94b2c9c52477 1200x800Web Popup (3)

পর্যটকদের জন্য এবার এক অভাবনীয় চমক নিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। শহরটির বুকে তৈরি হচ্ছে ২৪ ক্যারেট খাঁটি স্বর্ণে মোড়ানো বিশেষ এক হাঁটার পথ। আয়োজকদের দাবি অনুযায়ী, এটিই হতে যাচ্ছে বিশ্বের প্রথম ও দীর্ঘতম সোনার হাঁটার পথ। গালফ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ অর্থাৎ আগামী এক মাসের মধ্যেই আকর্ষণীয় এই পথটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রশিদ আল হারমুদি জানান, এই পথে হাঁটার মাধ্যমে দর্শনার্থীরা স্বর্ণের এক অনন্য ও রাজকীয় অভিজ্ঞতা লাভ করতে পারবেন। তাঁর মতে, ব্যতিক্রমী এই প্রকল্পটি বিশ্বব্যাপী স্বর্ণ ব্যবসা ও পর্যটনকেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও শক্তিশালী করবে। সংশ্লিষ্টদের ধারণা, হাঁটার পথটি চালু হলে পর্যটকদের আগ্রহ বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে দুবাইয়ের স্বর্ণ বাণিজ্যের পরিচিতিও বহুগুণ বৃদ্ধি পাবে।

দুবাইয়ের দেইরা এলাকায় অবস্থিত ‘গোল্ড ডিস্ট্রিক্ট’ মূলত স্বর্ণ, গয়না, বুলিয়ন ও বিনিয়োগকে একই ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্যে ২০২৬ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে। দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এই বাণিজ্যিক কেন্দ্রে বর্তমানে স্বর্ণ, সুগন্ধি ও লাইফস্টাইল পণ্যের এক হাজারের বেশি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে। চলতি বছরের শুরু থেকে সেখানে নতুন পাইকারি স্বর্ণ ব্যবসার অফিস ২০ শতাংশ এবং বিলাসবহুল ঘড়ি ও গয়নার দোকান ১৫ শতাংশ বেড়েছে। আগামী বছর এই হার আরও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি এখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্বর্ণ ও জুয়েলারি বাণিজ্য প্রদর্শনী আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)