সর্বশেষ

বিমানে হামলায় ৪০ জন নিহতের ঘটনাকে ভুয়া বলছে আমিরাত

Bomb attack on uae plane kills 40Web Popup (3)

সংযুক্ত আরব আমিরাত সুদানের সেনাবাহিনীর বোমা হামলায় তাদের একটি বিমান ধ্বংস করার অভিযোগকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ জানায়, এ ধরনের ঘটনার কোনো প্রমাণ নেই এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

Emirates calls plane attack 'fake' after 40 killed

এর আগে সুদানের পক্ষ থেকে দাবি করা হয়, বিমান ধ্বংসের ঘটনায় কলম্বিয়া থেকে আসা ৪০ ভাড়াটে সেনাসদস্য নিহত হয়েছে। তারা বিমানটিতে আরোহী ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সুদানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, উপসাগরীয় একটি বিমান ঘাঁটি থেকে বিদেশি যোদ্ধা ও সামরিক সরঞ্জাম নিয়ে বিমানটি উড্ডয়ন করেছিল। এর উদ্দেশ্য ছিল বিদ্রোহী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনীকে সহযোগিতা করা।

উল্লেখ্য, আরএসএফ বর্তমানে সুদানের দারফুর অঞ্চলের পুরোটা নিয়ন্ত্রণে নিয়ে সরকারি বাহিনীর ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, আর এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup