সর্বশেষ

কুয়েতে সৌদি কবির যাবজ্জীবন কারাদণ্ড

Saudi poet sentenced to life in prison in kuwaitWeb Popup (3)

কুয়েতের ফৌজদারি আদালত নাগরিকত্ব জালিয়াতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এক সৌদি কবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (২ আগস্ট) এ রায় ঘোষণা করেন প্রধান বিচারক আব্দুলওয়াহাব আল মুয়াইলি। একইসঙ্গে অভিযুক্তকে প্রায় ৫.৮ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা এবং আত্মসাৎ করা অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের তদন্তে উঠে এসেছে, ১৯৯৫ সালে ওই কবি এক মৃত ব্যক্তির দেওয়ানি ফাইলে নিজের নাম জুড়ে দেন এবং এইভাবে কুয়েতের নাগরিকত্ব লাভ করেন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি কুয়েতি নাগরিক হিসেবে সরকারি বিভিন্ন সুবিধা ভোগ করেন।

প্রাপ্ত নথি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি প্রকৃতপক্ষে ১৯৬১ সালে জন্মগ্রহণ করলেও, একটি ভুয়া জন্মসনদ তৈরি করে নিজেকে ১৯৭২ সালে জন্মগ্রহণকারী হিসেবে পরিচয় দেন। তিনি সৌদি নাগরিকত্ব ত্যাগ করে একটি নতুন মিথ্যা পরিচয়ের মাধ্যমে কুয়েতের বৈধ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

রায়ের অংশ হিসেবে আদালত কবির ২৭ সন্তানের—পুত্র ও কন্যা উভয়ের—কুয়েতি নাগরিকত্ব বাতিলের নির্দেশ দিয়েছেন। কারণ তাদের নাগরিকত্বও জাল কাগজপত্রের মাধ্যমে প্রাপ্ত বলে প্রমাণিত হয়েছে।

এই রায় কুয়েত সরকারের নাগরিকত্ব সংক্রান্ত নীতিমালা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup