Opens in a new tab
সর্বশেষ

ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত : হারেৎজ

Nearly 100,000 palestinians killed in israeli attacks in gazaWeb Popup (3)

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত প্রায় এক লাখ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় চার শতাংশ। শনিবার (২৮ জুন) তুরস্কের আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

হারেৎজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলের বোমাবর্ষণে সরাসরি হতাহত ছাড়াও গাজায় স্বাস্থ্যব্যবস্থার সম্পূর্ণ ধ্বংস, খাদ্যাভাব, ঠান্ডাজনিত অসুস্থতা এবং অন্যান্য পরোক্ষ কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও ইসরায়েলি কর্মকর্তারা গাজার প্রকাশিত মৃতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এসব তথ্য বিশ্বস্ত এবং বাস্তব সংখ্যার চেয়েও কম হতে পারে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অর্থনীতিবিদ এবং সংঘাত–সম্পর্কিত মৃত্যুর বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল স্প্যাগাটের নেতৃত্বে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত গাজায় ৭৫ হাজার ২০০ জন মানুষ সরাসরি হামলায় প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও ১৮ বছরের নিচের শিশু, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে উচ্চমাত্রার বেসামরিক ক্ষয়ক্ষতি।

গণহত্যার আশঙ্কাজনক পরিসংখ্যানের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।

বিশেষজ্ঞদের মতে, একবিংশ শতাব্দীতে আর কোনো সংঘাতে এমনভাবে কোনো অঞ্চলের জনসংখ্যার এত বড় অংশ নিহত হয়নি—যা গাজায় একটি মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরছে।

আরও দেখুনঃ

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup