Long Popup (2)
সর্বশেষ

পরমাণু প্রকল্প : মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিলো ইরান

Iran threatens to attack us military basesProbashircityWebPopupUpdate

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র তেহরানের পরমাণু প্রকল্পকে অজুহাত করে সামরিক হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিকে একযোগে টার্গেট করবে ইরান। বুধবার (১১ জুন) তেহরানে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি।

নাসিরজাদেহ বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চাপিয়ে দিতে চায়, তবে তা তাদের জন্যই বেশি ক্ষতির কারণ হবে। তিনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জের মধ্যে থাকা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর অবস্থান ভালোভাবে জানা আছে এবং প্রয়োজনে সেগুলোর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। ইরানের সেনাবাহিনী বর্তমানে অপারেশনালভাবে সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

এই হুঁশিয়ারির পেছনে রয়েছে মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মাইকেল কুরিল্লার সাম্প্রতিক মন্তব্য। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় অগ্রগতি না হলে, ইরানকে পরমাণু কার্যক্রম থেকে বিরত রাখতে বিকল্প সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ওয়াশিংটনের দাবি, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে। ২০১৫ সালে ওবামা প্রশাসনের উদ্যোগে স্বাক্ষরিত ‘জ্যাকোপা’ চুক্তির মাধ্যমে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করেন, যার ফলে তা কার্যকারিতা হারায়।

এরপর থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে অগ্রগতি সাধন করেছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ) জানায়, ইরান ইতোমধ্যে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম মজুত করেছে, যা ৯০ শতাংশে উন্নীত হলে বোমা তৈরিতে ব্যবহারযোগ্য হয়ে উঠবে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলমান রয়েছে। ইরানও সংলাপে অংশ নিচ্ছে, যদিও পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate