সর্বশেষ

তিন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনির মুক্তি

তিন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনির মুক্তিProbashircityWebPopupUpdate

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে মুক্তি পেয়েছেন তিন ইসরায়েলি জিম্মি। বিনিময়ে পশ্চিম তীর এবং জেরুজালেমের কারাগার থেকে ২১ জন কিশোর এবং ৬৯ নারীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এসব ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আজ সোমবার পৃথক পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরায়েলি বন্দিকে তুলে দেয়। পরে তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

ইসরায়েলের তেল আবিবে প্রতিরক্ষা সদরদপ্তরের সামনে দাঁড়িয়ে শত শত ইসরায়েলিরা হামাসের কাছে থাকা তিন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তরের দৃশ্য লাইভ দেখছিলেন। তিন নারী জিম্মিকে হস্তান্তরের সময় অনেককে উল্লাস ও কান্না করতে দেখা যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মুক্তি পাওয়া তিন নারী রোমি গোনেন, দরোন স্ট্রেনব্রেচার এবং এমিলি দামারিকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে এবং প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে তাদের স্বাস্থ্যের অবস্থা ভালো রয়েছে।

অন্যদিকে যুদ্ধবিরতি এবং ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়ায় আনন্দ উল্লাস করছেন গাজাবাসীরাও। হামাস বলছে, গাজা থেকে প্রতি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

এদিকে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন মুক্তিপ্রাপ্ত ৯০ ফিলিস্তিনি বন্দিদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate