সর্বশেষ

কাতারে বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত বহু

1782148964 f29e98bae5eddf76b750a963313b9e84Web Popup (3)

কাতারের রাস লাফ্ফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে প্রবাসীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আর আহতদের মধ্যে আছেন বাংলাদেশিরাও। সোমবার এক সংবাদ সম্মেলনে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জির প্রধান নির্বাহী আল-কাবি নিহতদের খবর নিশ্চিত করে জানান, গ্যাস সরবরাহ কেন্দ্রে পরিচালন কার্যক্রম শুরু করার সময় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। আল-কাবি জানান, নিহত ১৩ জন ভারতীয় ও পাকিস্তানি নাগরিক হলেও, এর মধ্যে ঠিক কতজন কোন দেশের, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এর আগে ভারতীয় দূতাবাস ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ উল্লেখ করে জানায়, এতে বহু মানুষ আহত হয়েছেন ও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই কঠিন সময়ে কাতার সরকারের পাশাপাশি দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup