Long Popup (2)
সর্বশেষ

সৌদি প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ

Saudi ismailProbashircityWebPopupUpdate

সৌদি আরবে কর্মরত প্রবাসীসহ সব কর্মকর্তা-কর্মচারীর জন্য পেশাগত ফিটনেস ও স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করছে দেশটির সরকার। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী, তিন ধাপে এই নিয়ম কার্যকর করা হবে। পরীক্ষায় প্রয়োজনীয় যোগ্যতা বা ফিটনেস প্রমাণ করতে না পারলে কোনো কর্মী তাঁর বর্তমান পেশায় আর কাজ চালিয়ে যেতে পারবেন না।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে নতুন কর্মীদের চাকরিতে যোগ দেওয়ার আগেই বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। দ্বিতীয় ধাপে বর্তমানে কর্মরত ব্যক্তিদের এবং শেষ ধাপে স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিকসহ সব খাতের কর্মীদের এই পরীক্ষার আওতায় আনা হবে। কোনো কর্মী পরীক্ষায় অযোগ্য প্রমাণিত হলে নিয়োগকারী প্রতিষ্ঠানকে তাঁর পেশা পরিবর্তনের ব্যবস্থা করতে হবে।

এছাড়া নতুন কোনো কর্মীকে চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমোদন ছাড়া কাজ শুরু করতে দেওয়া হবে না। এ ছাড়া কর্মক্ষেত্রে কোনো আঘাত, পেশাগত অসুস্থতা, পেশা বা কাজের পরিবেশ পরিবর্তনের সময়, অথবা কাজের ধরন অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর কর্মীদের এ ধরনের মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate