Long Popup (2)
সর্বশেষ

মাত্র ৬ সেকেন্ডে ইমিগ্রেশন!

Immigration in just 6 seconds!ProbashircityWebPopupUpdate

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় যুক্ত হলো এক বৈপ্লবিক উদ্ভাবন। বিশ্বের প্রথম এআই–চালিত প্যাসেঞ্জার করিডোর এখন থেকে ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে কয়েক সেকেন্ডেই যাত্রী যাচাই করা সম্ভব হবে। আর এর জন্য কোনো ভ্রমণ নথি দেখানোর প্রয়োজন হবে না।

চলতি মাসে ৩৬ লাখেরও বেশি যাত্রী বিমানবন্দর দিয়ে এই সেবা গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। ঠিক এই সময়েই নতুন করিডোর যাত্রীদের ভ্রমণ আরও দ্রুত, মসৃণ ও ঝামেলামুক্ত করবে।

‘রেড কার্পেট’ নামে পরিচিত এই করিডোর একসঙ্গে ১০ জন যাত্রীর ইমিগ্রেশন করতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা সঙ্গে সঙ্গে যাত্রীদের পরিচয় নিশ্চিত করবে এবং কোনো সন্দেহজনক ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ম্যানুয়াল চেকের জন্য সংকেত দেবে।

ফলে সময় বাঁচবে, ভিড় কমবে এবং নিরাপত্তা হবে আরও জোরদার। প্রচলিত ইমিগ্রেশন কাউন্টারগুলো যেখানে যাত্রীদের একজন করে প্রসেস করে, সেখানে এই এআই করিডোর এক যাত্রী প্রসেসিং ক্যাপাসিটি দ্বিগুণ করবে। এই উদ্যোগের মাধ্যমে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আরও একবার প্রমাণ করলো, কেন এটি বিশ্বের অন্যতম স্মার্ট ট্রাভেল হাব।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate