
ঘুষের টাকাসহ পাসপোর্টের হিসাবরক্ষক গ্রেপ্তার
ঘুষ নেয়ার সময় ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, ‘৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আসে দুদকে। পরে ফাঁদ পেতে ঘুষ লেনদেনের ২০

২ কেজি সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে মোট ২ কেজি ওজনের ১৮টি সোনার বারসহ নুর হোসেন (৪৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মুজিবনগর সীমান্তে সীমান্ত পিলার ১০৪/৫-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়। আটক নূর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের

বদলে যেতে পারে ডিসিদের পদবি
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে। বিশেষ করে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি, পদোন্নতিতে কোটা এবং শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে আলাদা রাখা নিয়ে আলোচনা চলছে। কমিশন জেলা প্রশাসকের (ডিসি) পদবি জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করার সুপারিশ করতে পারে বলে সংশ্লিষ্টরা জানান। এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ আরও

নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল, ঝড়ো বাতাসে ভয়াবহতা বৃদ্ধির শঙ্কা
সপ্তাহ পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি কর্তৃপক্ষ। উল্টো ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহরটিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। কর্তৃপক্ষ বলছে, সবচেয়ে ভয়াবহ

‘ভুল ইংরেজি’ বলে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে হাসপাতালটির বার্ন ইউনিট থেকে প্রথমে আনসার সদস্যরা আটক করে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, এক রোগীর অভিভাবক হিসেবে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কর্তব্যরত এক

‘ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর ওয়াজ মাহফিল বন্ধ ছিল’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল। তিনি বলেন, ওয়াজ মাহফিল করতে গেলে তারা বাধা দিতো। কোনো ভালো বক্তা আসলে সেখান থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো। সোমবার (১৩

চলতি বছরেই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট
চলতি বছরেই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় পাকিস্তানের ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্সের (এফপিসিসিআই) সভাপতি আতিফ একরাম শেখ বলেন,

শাহজালাল বিমান বন্দরের রাডার স্থাপন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ছে
হযরত শাহজালাল বিমান বন্দরের ম্যানেজমেন্ট সিস্টেম সমন্বিত করা হবে। এ জন্য ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিস্টেমসহ রাডার স্থাপন’ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে ব্যয় হবে ৭৩০ কোটি ১৩ লাখ ৯৪ হাজার টাকা। প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে গত জুন মেয়াদে বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়। এখন প্রবল্পটির সময়সীমা এক বছর বাড়িয়ে

বিমান থেকে নামিয়ে দেওয়া হলো খাবিবকে
সিটে বসা নিয়ে বিবাদে জড়ানোর পর সাবেক মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়ন খাবিব আব্দুলমানাপোভিচ নুরমাগোমেদভকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের বিমানটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস অ্যাঞ্জেলসে যাচ্ছিল। বিমানটি উড্ডয়নের ঠিক আগে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট এসে ৩৬ বছর বয়সী মুসলিম রাশিয়ান খাবিবকে এক্সিট রো’তে থাকা তার সিট পরিবর্তন করতে

মাদকরোধক ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’
এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গেন্ডারিয়া ঢাকা (দক্ষিণ) কার্যালয়ের ভবনে লাগানো মাদকরোধক ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’ লেখা ভেসে উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে অধিদপ্তরে তোলপাড় শুরু হয়েছে। তদন্ত কমিটি গঠনের পাশাপাশি, পুলিশ থানায় বাদী হয়ে শাান্তিশৃঙ্খলা রক্ষায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের দক্ষিণ কার্যালয়ের ছাদের





