
জানা গেল কোন দলের সাথে জোটবদ্ধ হবে ছাত্রদের দল!
ছাত্রদের নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। অংশ নেবে আসন্ন জাতীয় নির্বাচনে। দলটির কাঠামো গঠনতন্ত্র ও ঘোষণাপত্রও তৈরির কাজও চলমান। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, নতুন এই রাজনৈতিক দলটির জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে। কিন্তু কোন দলের সাথে জোটবদ্ধ হবে নতুন এই দলটি? ৫ আগস্ট এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে

ওমান প্রবাসীদের সুখবর দিলো গালফ এক্সচেঞ্জ
ওমানে বসবাসরত প্রবাসীদের সুবিধার্থে গালফ এক্সচেঞ্জ তাদের সেবার পরিধি আরও বিস্তৃত করেছে। সম্প্রতি মাস্কাটের আল সিব নামক স্থানে তারা একটি নতুন শাখা চালু করেছে, যা প্রবাসীদের জন্য অর্থ লেনদেন এবং অন্যান্য আর্থিক সেবা গ্রহণ করা আরও সহজ করে তুলবে। গালফ এক্সচেঞ্জ দীর্ঘদিন ধরে ওমানে প্রবাসী বাংলাদেশিদের কাছে একটি বিশ্বস্ত নাম।

হোয়াটসঅ্যাপের সতর্কবার্তা: বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্টও!
মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। প্ল্যাটফর্মটির নিয়ম-কানুন না মেনে চললে যেকোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, মেটা ইতিমধ্যে ভারতে বিপুলসংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করেছে এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ

আল্লামা সাঈদীর মৃত্যু পরিকল্পিত মেডিক্যাল কিলিং: আজহারি
চট্টগ্রামে ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের পঞ্চম ও শেষ দিনে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “আল্লামা সাঈদী শিরক ও বিদআতের আস্তানা ভেঙে দিয়েছিলেন। তিনি আজীবন ইসলামের বিজয় চেয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যুতে

আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ বৈঠক
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের ভিসা সহজীকরণসহ বিভিন্ন জটিলতা নিরসনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খোরির সঙ্গে এই বৈঠক করেন। বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের

ওমানে প্রবাসীদের আউটপাস নিয়ে দূতাবাসের বার্তা
ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার টিম নির্ধারিত স্থানে বিভিন্ন সেবা প্রদান করবে। 📍 সেবা কার্যক্রমের স্থান ও সময়সূচি: ✅ সোহার: 📌 স্থান: সোহারের বাংলাদেশ স্কুল 📅 তারিখ: ৩০

সারজিসের বিয়ে নিয়ে ময়ূখ রঞ্জনের ফেসবুক স্ট্যাটাস
ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে তিনি সমালোচিত হন। বার আলোচিত এ সাংবাদিকের নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

প্রতারণার ফাঁদে নারী কর্মীরা, প্রবাসে যেতে মানা করল সরকার!
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্যুরিস্ট বা অন্য কোনো ভিসায় নারীদের মালয়েশিয়ায় নিয়ে গিয়ে প্রতারণা করছে একটি চক্র। মালয়েশিয়ার সঙ্গে এ বিষয়ে কোনো চুক্তি না থাকায় সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

বাসচাপায় স্বপরিবারে নিহত প্রবাসী
সিরাজগঞ্জে দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় গ্রিস প্রবাসীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৮), তার স্ত্রী

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন
সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাতে পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল-শারাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সৌদি বাদশাহ অভিনন্দন বার্তায় বলেছেন, ক্রান্তিকালীন পর্যায়ে সিরীয় আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হওয়া





