
ওমানে ৭ বাংলাদেশি গ্রেপ্তার
ওমানে শ্রম এবং আবাসন আইনের লঙ্ঘনের দায়ে অন্তত ৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ওমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহযোগিতায় বুরাইমি এলাকায় পরিচালিত এক অভিযানে অবৈধ এসব বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সবমিলিয়ে গ্রেপ্তার হয়েছেন ১২ জন। তাঁদের মধ্যে ৭ বাংলাদেশি ছাড়াও তিনজন ইথিউপিয়ান, একজন পাকিস্তানি এবং একজন ইয়েমেনি নাগরিক আছেন।

ওমানে অবশেষে রহমতের বৃষ্টি, বাসিন্দাদের উচ্ছ্বাস
দীর্ঘ তাপপ্রবাহের পর ওমানজুড়ে অবশেষে নেমেছে রহমতের বৃষ্টি। টানা খরা আর অসহনীয় গরমের পর এই বর্ষণকে স্বর্গীয় আশীর্বাদ হিসেবেই দেখছেন দেশটির নাগরিকরা। গতকাল শনিবার সামাইল, রুস্তাক, ইব্রি এবং নাখালসহ বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। ধুলো আর উত্তাপে হাঁসফাঁস করা জনজীবনে যা বয়ে এনেছে এক অনাবিল

সীমান্তের ওপারে বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে দুটি বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। চরধরমপুর বিওপির নায়েবে সুবেদার আশরাফুল ইসলাম জানান, শুক্রবার আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২০১/১৩-এস থেকে প্রায় ৫০০ গজ এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে বালুর বস্তা দিয়ে বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

‘বিয়ের প্রস্তাবে রাজি না’, ছাত্রীর বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. আমেনা আক্তার পলি সাবেক ছাত্রদল নেতার দায়ের করা মামলায় আসামি হয়েছেন। পলি অভিযোগ করেছেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। গত ৭ মে পলি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের

বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবায়েরের বাড়ি থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাজপাশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম বাবু আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ভাইজির জামাই এবং তার গ্রামের বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের ও

সৌদি প্রবাসীর জায়গা দখলের অভিযোগ আপন বড় ভাইয়ের বিরুদ্ধে
মৌলভীবাজারের কুলাউড়ায় এক সৌদি প্রবাসীর বসতভিটার জায়গা তার আপন বড় ভাইয়ের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগী সেনগুপ্তা ইয়াসমিন সুমি জানান, তার স্বামী আবু তাহের সিপার দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। এই সুযোগে তার বড় ভাই মন্তর মিয়া জোরপূর্বক তাদের

বন্দি আছেন ১১৬২২ বাংলাদেশি, জেলে যাওয়ার কারণ কি?
বিদেশে কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সহায়তার সুযোগের অভাবের অভিযোগ উঠেছে। এর ফলে, প্রবাসীদের পরিবারগুলো চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত জনবল না থাকায় এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। তারা একটি সমন্বিত ব্যবস্থার সুপারিশ করেছেন, যেখানে এক জায়গা থেকেই সব সমস্যার সমাধান পাওয়া যেতে পারে।

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন! আবার যুদ্ধ?
ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। পাকিস্তান সরকার জানায়, তারা চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ভারতও নিয়ম লঙ্ঘন করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের সেনাবাহিনী সংযম বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করছে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য যোগাযোগ প্রয়োজন। অন্যদিকে, ভারত অভিযোগ করে যে পাকিস্তান প্রথমে গোলাগুলি শুরু করে।

সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি-পুলিশ
ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক জানান, বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্কতার সাথে সীমান্তে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে দিনাজপুর জেলার সব সীমান্তে বিজিবি সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

ভারতে পালালোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, গোলাম মোর্তুজা সকালে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।






