সর্বশেষ

প্রেমের টানে চুয়াডাঙ্গায় ইন্দোনেশিয়ান তরুণী

Indonesian girl in chuadanga for loveProbashir city Popup 19 03

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর নওদাপাড়া গ্রামে প্রেমিক শোভন মিয়ার (৩০) বাড়িতে হাজির হয়ে তাকে বিয়ে করেছেন ইন্দোনেশিয়ার তরুণী আইজুমি (২৫)। দীর্ঘদিনের ফেসবুক প্রেমের পর সোমবার (২৬ মে) চুয়াডাঙ্গা কোর্টে তাদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। এই আন্তর্জাতিক প্রেম ও বিয়ে এখন এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রায় ১৩ বছর আগে জীবিকার সন্ধানে সিঙ্গাপুরে পাড়ি জমান শোভন। পাঁচ বছর আগে সেখানেই ফেসবুকে পরিচয় হয় একই দেশে কর্মরত ইন্দোনেশিয়ান তরুণী আইজুমির সঙ্গে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে প্রেমে। গত বছর দেশে ফিরে আসেন শোভন, তবে তাদের যোগাযোগ ছিল অব্যাহত।

55622544114 20250527 135913548

আইজুমি প্রেমিক শোভনের খোঁজে বাংলাদেশে এসে পৌঁছান গত ২৫ মে সন্ধ্যায়। পরদিন সকালে পৌঁছান শোভনের গ্রামের বাড়িতে। পরিবারের সম্মতি ও আনন্দঘন পরিবেশে রাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেনমোহর ধার্য করা হয় ১০ হাজার টাকা। বিয়ের পর অনেক উৎসুক জনতা একনজর দেখতে ভিড় জমায় শোভনের বাড়িতে।

শোভন বলেন, “ভালোবাসা কখনো জাত-ধর্ম বা সীমান্তের বাধা মানে না। আমি গর্বিত যে আইজুমি আমাকে এবং আমার পরিবারকে আপন করে নিয়েছে।” অন্যদিকে শোভনের মা বলেন, “আমাদের কোনো আপত্তি নেই। ছেলের পছন্দে আমরা খুশি। আইজুমি খুব ভালো মেয়ে এবং পরিবারের সঙ্গে মিশে গেছে।”

বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন জানান, “ঘটনাটি এলাকার জন্য নতুন হলেও সবাই ইতিবাচকভাবে নিয়েছেন। প্রেম যদি সত্য হয়, তবে সে সব বাধা অতিক্রম করতে পারে—শোভন ও আইজুমি তার উজ্জ্বল উদাহরণ।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03