সর্বশেষ

এক হজযাত্রীর জন্য দুবার ফিরে এলো বিমান!

A plane returned twice for a hajj pilgrim!Web Popup (3)

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দেন লিবিয়ার যুবক আমের মাহদি মনসুর আল-কাযাযফি। তবে যাত্রার শুরুতেই ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা, যা এখন আল্লাহর কুদরতের জীবন্ত উদাহরণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মাত্র দুই দিন আগে, দুপুর ১২টায় নির্ধারিত হজ ফ্লাইট ধরতে ট্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আমের। মিশর হয়ে সৌদি যাওয়ার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরে গিয়ে নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান, তার পাসপোর্টে ‘সিকিউরিটি ইস্যু’ রয়েছে, যার ফলে তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হবে না। ফলে বিমানের সব যাত্রী ওঠে গেলেও, আমের একা থেকে যান হতাশার মধ্যে।

তখন এক নিরাপত্তাকর্মী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, “সবই আল্লাহর ইচ্ছা, হয়তো এবার তোমার হজযাত্রা হবে না।” তবে আমের ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, “ইনশাআল্লাহ, ফ্লাইটটি ফিরে আসবে। আমি হজে যাবই।” তার এই অবিচল আস্থার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় প্রথম বিস্ময়—ঘোষণা আসে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফিরে আসছে।

বিমান ফিরে এলেও তখনও আমেরকে ওঠার অনুমতি দেওয়া হয়নি। বিমানের দ্বিতীয় উড্ডয়নের পর, মাঝ আকাশেই আবার বিপাকে পড়ে ফ্লাইটটি। মৌসুমি ঝড়ের কারণে আবারও বিমানটি ফিরিয়ে আনা হয় বিমানবন্দরে। এবার পাইলট নিজেই ঘোষণা দেন, “আল্লাহর কসম, যতক্ষণ না আমের প্লেনে ওঠেন, আমি আর উড়বো না।”

শেষ পর্যন্ত বিমানের দরজা খোলা হয় শুধু আমেরের জন্য। তিনি বিমানে ওঠেন এবং শুরু হয় তার কাঙ্ক্ষিত হজযাত্রা। সৌদি আরবে পৌঁছে আবেগভরা ভিডিও বার্তায় আমের বলেন, “আল্লাহ তাঁর কুদরতের মাধ্যমে আমাকে হজে যাওয়ার রাস্তা খুলে দিয়েছেন। এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup