সর্বশেষ

বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রবাসী গ্রেপ্তার

Expatriate arrested for raping woman under the pretext of marriage

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ এবং ব্ল্যাকমেইলের অভিযোগে প্রবাসী লোকমান হাকিম (৩২) গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব তাকে আটক করে। সোমবার র‌্যাব–৭ অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তার লোকমান কর্ণফুলী থানার চরপাথরঘাটা আজিম পাড়ার বাসিন্দা। ভুক্তভোগী নারী নগরীর একটি টেইলার্সে কর্মরত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় থেকে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। র‌্যাব জানায়, চলতি বছরের ২০ নভেম্বর বিদেশ থেকে দেশে ফেরার পর লোকমান ভুক্তভোগীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কক্সবাজার নিয়ে যান। সেখানে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

বিয়ের দাবি জানালে লোকমান আবার কোর্ট ম্যারেজের কথা বলে ভুক্তভোগীকে চান্দগাঁও এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক করেন। এ সময় তিনি কৌশলে মোবাইল ফোনে ব্যক্তিগত ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও পাঠিয়ে ভুক্তভোগীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

হুমকি ও নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। র‌্যাব–৭ এর অভিযানে লোকমান গ্রেপ্তার হন এবং আইনি প্রক্রিয়ার জন্য পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার সব দিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup