
বিএমইটিতে মানবপাচার সংশ্লিষ্টতার অভিযোগে দুদকের অভিযান
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে মানবপাচার সংক্রান্ত চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় অভিযান শুরু করেছে। দুদকের প্রধান কার্যালয় থেকে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক, স্বপন কুমার রায়, রাজু আহমেদ এবং

মালয়েশিয়ায় ১৩ অবৈধ বাংলাদেশি প্রবাসী আটক
মালয়েশিয়ার কেলানতান রাজ্যে অভিবাসন আইনের লঙ্ঘনের অভিযোগে ১৩ জন বাংলাদেশিসহ ১৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার ( ২৬ মে) রাজ্যের কোটাভারুর পাসির মাস ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে। মঙ্গলবার (২৭ মে) এক বিবৃতিতে কেলানতান রাজ্যের

প্রবাস থেকে ফিরলেন অচেতন স্বামী, বাঁচাতে আপ্রাণ চেষ্টা স্ত্রী’র
রাজশাহীর তানোর উপজেলার হিরানন্দপুর গ্রামের কৃষিশ্রমিক আবদুল জব্বার সরদার (৪৫) সাত বছর আগে জীবনের উন্নত আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। তবে প্রবাসের স্বপ্ন ভেঙে পড়ে নেমে আসে দুঃস্বপ্ন। বিমানবন্দরেই দালালদের মাধ্যমে তাঁকে ‘ক্লিনার’ হিসেবে কাজে লাগিয়ে দেওয়া হয়। তিন বছর পর খালি হাতে দেশে ফেরার পরিস্থিতিতে পড়েন তিনি। পরবর্তীতে স্থানীয়

বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
জাপানে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে বড় পরিসরে জনশক্তি নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশটি এক লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। এ ছাড়া, জাপানি বিভিন্ন কোম্পানি আরও কয়েক হাজার দক্ষ কর্মী নিয়োগ দেবে বলে জানানো হয়েছে। এই তথ্য জানিয়েছেন নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা অধ্যাপক

লিবিয়ায় ৪৭ লাখ টাকা মুক্তিপণ দিয়েও রক্ষা হয়নি ২ প্রবাসীর
লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি হয়ে ৪৭ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পরও এখনও কারাগারে আটক রয়েছেন দুই বাংলাদেশি যুবক। তাদের দেশে ফিরিয়ে আনার দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার রামনগর বিশ্বাসপাড়ায় নাছির মিয়ার বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরিদপুরের নাছির মিয়া

ইতালি প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট
মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত যুবক ইবনে সামাদের মৃত্যুর পর প্রতিশোধমূলক হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় ইতালি প্রবাসী রোকন মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের দাবি, ওইদিন সন্ধ্যায় ১০-১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ করে রোকনের বাড়িতে

প্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে অতর্কিত হামলা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে এক সৌদি প্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ মে) সকালে এ ঘটনা ঘটে। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগপন্থী একটি সংঘবদ্ধ দলকে দায়ী করেছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী আব্দুস সামাদ মিয়ার মেয়ে ছাফিয়া জানান, পূর্ব বিরোধের জের ধরে তাদের বাড়িতে এ হামলা হয়।

জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৯ মে) থেকে এই কর্মসূচি কার্যকর হয়েছে। বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর স্বর্ণ ব্যবসাকেন্দ্র তাঁতীবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আইনশৃঙ্খলা বাহিনী রিপনুল হাসানকে আটক

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিমানের ১৮০ যাত্রী
চেন্নাই বিমানবন্দরে অবতরণের মুহূর্তে হঠাৎ প্রতিকূল বাতাসের কারণে বিপদের মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। বুধবার (২৮ মে) সকাল ১০টা ১৫ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এআই-৩৪৭ ফ্লাইটটি রানওয়ের কাছাকাছি পৌঁছেই নিরাপত্তাজনিত কারণে অবতরণ বাতিল করে পাইলট। পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে ১৮০ যাত্রীসহ বিমানটি মাটি ছোঁয়ার কয়েকশ’ ফুট আগে ফের আকাশে

যুক্তরাজ্য প্রবাসীর জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রবাসী অধ্যুষিত অঞ্চলে প্রবাসীদের জমি জবরদখল ও হয়রানির ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় ভীত স্থানীয় জনসাধারণ। জানা যায়, প্রবাসে অবস্থানরত জাহাঙ্গীর আলম চৌধুরীর






