সর্বশেষ
Actress gets bail, but will have to stay in jail

জামিন পেলেন অভিনেত্রী, তবে থাকতে হবে জেলেই

দুবাই থেকে ভারতে সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী রান্যা রাও অবশেষে জামিন পেলেন। ভারতের অর্থনৈতিক অপরাধ সংশ্লিষ্ট বিশেষ আদালত দুই লাখ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করে। তবে জামিন সত্ত্বেও এখনই কারামুক্তি মিলছে না এ অভিনেত্রীর। সূত্র: এনডিটিভি। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, রান্যার বিরুদ্ধে ‘বৈদেশিক মুদ্রা সংরক্ষণ’
Governor gives good news about reserves

রিজার্ভ নিয়ে সুখবর জানালেন গভর্নর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এমন তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গভর্নর বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রিজার্ভ বাড়ানো
Oman's tallest flagpole to be inaugurated tomorrow

ওমানের সবচেয়ে উঁচু পতাকা খুঁটির উদ্বোধন আজ

আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ওমানের সবচেয়ে উঁচু পতাকা খুঁটি। মাস্কাটের মিনিস্ট্রিজ ডিস্ট্রিক্টের আল খুওয়াইর স্কয়ার প্রকল্পে স্থাপন করা হয়েছে এই স্তম্ভটি, যার উচ্চতা ১২৬ মিটার। এটি ওমানের সর্বোচ্চ মানবসৃষ্ট কাঠামো, যা প্রায় ৪০ তলা ভবনের সমান উঁচু। ১৩৫ টন ইস্পাত দিয়ে নির্মিত এই পতাকাদণ্ডটির বাইরের দিকের ব্যাস ২ হাজার
Bad news for bangladeshis, 21,000 visa applications rejected

বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ, ২১ হাজার ভিসা আবেদন প্রত্যাখ্যান

২০২৪ সালে শেনজেনভুক্ত দেশগুলোতে বাংলাদেশিদের করা ভিসা আবেদনের মধ্যে প্রায় ৫৫ শতাংশ আবেদন বাতিল হয়েছে, যা বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ রিজেকশন হারের দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করেছে। মঙ্গলবার (২০ মে) প্রকাশিত শেনজেন নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ভিসা প্রত্যাখ্যানে শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ কমোরোস, যেখানে আবেদন প্রত্যাখ্যানের
Two student representatives of the anti discrimination group arrested on extortion charges

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই ছাত্র প্রতিনিধি আটক

মানিকগঞ্জে চাঁদাবাজি এবং পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধি—মেহেরাব হোসাইন (১৯) ও আশরাফুল ইসলাম রাজু (২১)—কে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে সদর থানা পুলিশের একটি দল তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আটকের
New initiative to recruit workers for malaysia through boesel

বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়াগামী কর্মী নিয়োগে নতুন উদ্যোগ

মালয়েশিয়ায় অভিবাসনের সুযোগ থেকে বঞ্চিত হওয়া বাংলাদেশি কর্মীদের আবারও সে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মীকে সরকার পরিচালিত সংস্থা বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বুধবার (২১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
America gives bad news to expatriates

প্রবাসীদের দুঃসংবাদ দিলো আমেরিকা

ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন রোধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এই অপরাধে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার (১৯ মে) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কঠোর পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে। সেখানে
The lankan case of the wife of an italian expatriate addicted to extramarital affairs

পরকীয়ায় আসক্ত ইতালী প্রবাসীর স্ত্রীর লঙ্কাকাণ্ড

সিলেটের ওসমানীনগরে পরকীয়ার জেরে স্ত্রীকে তালাক দেওয়ার পর নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন এক ইতালি প্রবাসী। প্রবাসী আব্দুল হাদীর পরিবারের অভিযোগ, তালাকের পর স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তায় তাঁর বিরুদ্ধে প্রহসনমূলক সালিশি রায় দেওয়া হয়েছে, চালানো হয়েছে সংঘর্ষ, এমনকি জোরপূর্বক সম্পত্তি দখলেরও চেষ্টা চলছে। থানায় মামলা করতে না পেরে আদালতের
Ncp leaders and workers gather in front of the election building, security tightened

নির্বাচন ভবনের সামনে জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, নিরাপত্তা জোরদার

নির্বাচন কমিশনের পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (২১ মে) বেলা ১১টার পর থেকেই দলটির নেতা-কর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। এর আগে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। যদিও প্রথমে সকাল
Saudi expatriate's wife dies after falling from mango tree

আমগাছ থেকে পড়ে প্রাণ গেল সৌদি প্রবাসীর স্ত্রীর

রাজবাড়ীর কালুখালী উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক প্রবাসীর স্ত্রীর। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ইতি বেগম (২৬)। ইতি বেগম রায়পুর গ্রামের রোস্তম মণ্ডলের মেয়ে। তাঁর স্বামী সোহান মণ্ডল সৌদি আরব প্রবাসী। দাম্পত্য
Web Squre popup