Long Popup (2)
সর্বশেষ

বড় সুখবর দিলো আরব আমিরাত

The united arab emirates gave big newsProbashircityWebPopupUpdate

ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার জেরে ইরানের আকাশপথ বন্ধ থাকায় ইরানি নাগরিকদের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি মানবিক বিবেচনায় ইরানিদের ভিসার মেয়াদোত্তীর্ণ হলে ‘ওভারস্টে ফাইন’ বা অতিরিক্ত অবস্থানজনিত জরিমানা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ওয়াম’ জানিয়েছে, সাম্প্রতিক অঞ্চলে উদ্ভূত অস্বাভাবিক পরিস্থিতির প্রেক্ষিতে যারা নিজ দেশে ফিরে যেতে পারছেন না, তাদের ওপর অতিরিক্ত জরিমানার বোঝা না চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে সংযুক্ত আরব আমিরাতে থাকা ইরানিদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, এই সিদ্ধান্তের আওতায় দেশটিতে অবস্থানরত সকল ইরানি নাগরিক পড়বেন— তারা পর্যটক হোক কিংবা আবাসিক, এবং তাদের যেকোনো ধরণের ভিসা থাকলেই এই ছাড় প্রযোজ্য হবে।

সংযুক্ত আরব আমিরাতের এ পদক্ষেপকে অনেকেই এক মানবিক উদাহরণ হিসেবে দেখছেন, যা যুদ্ধ ও অস্থিরতার সময় অসহায় নাগরিকদের প্রতি সহমর্মিতার প্রকাশ। এমন সময় এই সিদ্ধান্ত নেয়া হলো যখন ইরানের অনেক নাগরিক যুদ্ধ পরিস্থিতির কারণে নিজ দেশে ফিরে যেতে পারছেন না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate