Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

বিমানবন্দরে দুই ইভটিজারকে কারাদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ

Afa21a2e 096a 4933 a938 1094accb1ebcWeb Popup (3)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুজনকে কারাদণ্ড দেওয়ার কথা জানিয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট নওশাদ খান। কয়েকদিনের ব্যবধানে বিমানবন্দর এপিবিএন ও বিমানবাহিনীর সহায়তায় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে সিসিটিভি ফুটেজ, সাক্ষীদের বয়ান এবং দোষ স্বীকারের ভিত্তিতে সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনের ঘরে আবার দুজন স্ত্রী রয়েছেন বলে জানা গেছে।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নওশাদ লেখেন, নিয়ম অনুযায়ী একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন দর্শনার্থী আসার সুযোগ থাকলেও অনেকেই তা মানেন না। ফলে বিমানবন্দরে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভিড় হয়। আর এই ভিড়ের সুযোগ নিয়েই কিছু বিকৃত মানসিকতার পুরুষ নারীদের হেনস্থা করার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে এমন অপরাধ এখন বেশ কমে গেছে। প্রায় এক বছর আগে একই অপরাধে দুজনকে কঠোর সাজা দেওয়ার পর দীর্ঘদিন বিমানবন্দরে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি জানান তিনি।

নওশাদ খান উল্লেখ করেন, নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব সময় কঠোর অবস্থানে রয়েছে ‘টিম এয়ারপোর্ট’। বিমানবন্দরে কোনো নারী এমন হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ এপিবিএন, আনসার বা বিমানবাহিনীর সদস্যদের জানাতে হবে। প্রয়োজনে সরাসরি এয়ারপোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের হোয়াটসঅ্যাপ নম্বরেও অভিযোগ জানানো যাবে। এক্ষেত্রে প্রমাণ সংগ্রহের পাশাপাশি ভুক্তভোগী নারীর সম্মানের দিকেও বিশেষ নজর রাখা হবে বলে জানানো হয়।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)