সর্বশেষ

ব্যাংক থেকে ফেরার পথে প্রবাসীর স্ত্রীর টাকা লুট

Expatriate's wife's money stolen on way back from bankProbashir city Popup 19 03

পাবনার ভাঙ্গুড়ায় প্রবাসী স্বামীর পাঠানো টাকা তুলতে গিয়ে এক গৃহবধূ বড় ধরনের চুরির শিকার হয়েছেন। ব্যাংক থেকে টাকা তোলার কিছুক্ষণ পরই বোরকা পরা তিন নারীর কৌশলে তার ব্যাগ থেকে এক লাখ দশ হাজার টাকা উধাও হয়ে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে, ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংকের সামনে।

জানা যায়, ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী রেখা খাতুন (৩৫) অগ্রণী ব্যাংক থেকে এক লাখ ২৯ হাজার টাকা তোলেন। ব্যাংকের ভেতরেই তিনি টাকা ভ্যানিটি ব্যাগে রাখেন। এ সময় ব্যাংকের ভেতরে থাকা তিনজন বোরকা পরা নারী তাকে লক্ষ্য করেন এবং ব্যাংক থেকে বের হওয়ার সময় পিছু নেন।

রেখা খাতুন ব্যাংকের সামনের একটি কাপড়ের দোকানে ঢুকে কাপড় দেখছিলেন। তখনই সুযোগ বুঝে বোরকা পরা নারীরা তাকে ঘিরে ধরে ব্যাগ থেকে দুটি টাকার বান্ডিল, মোট এক লাখ দশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী রেখা খাতুন জানান, তার স্বামী মালয়েশিয়ায় কাজ করেন। তিনি বেতনের টাকা পাঠিয়েছিলেন ধার শোধ করার জন্য। সেই টাকা তুলতেই এ দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে।

অগ্রণী ব্যাংক ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক কে.এম. বারিউল হক বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। তবে সংবাদ লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03