
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানী (খোকন) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাবুক শহরের প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে তিনি কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গুরুতর আহত হন। নিহত ফরহাদ (৪৫) কিশোরগঞ্জ জেলার

হামাস সম্মতি দিলেই সঙ্গে সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকর: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের আলোচনা গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে। তিনি বলেন, ইসরায়েল প্রাথমিক প্রত্যাহার সীমারেখায় যেতে সম্মত হয়েছে এবং হামাসের নিশ্চিতকরণের সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হবে। এ পদক্ষেপকে ৩ হাজার বছরের সংঘাতের সমাধানের দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা

ইতিহাস গড়তে যাচ্ছে ওমান!
ওমানের দোফার প্রদেশে প্রথমবারের মতো থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দোহারিজ সমুদ্রতীরবর্তী এলাকায় এই নতুন স্থাপত্য নিদর্শন হবে অভিনব নকশা ও টেকসই প্রযুক্তির সমন্বয়ে তৈরি। নির্মাণকাজে ব্যবহৃত থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি দ্রুত কাজ সম্পন্ন করতে সহায়তা করবে এবং নির্মাণসামগ্রীর অপচয়ও কমাবে। ওমানের দোফার গভর্নরেট দেশটির প্রথম

গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে প্রথম ধাপে গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহারে ইসরাইল রাজি হয়েছে এবং হামাস যদি তা নিশ্চিত করে তাহলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকরে চলবে। তিনি এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে করেন এবং জানান যে গত সোমবার হোয়াইট হাউস যে মানচিত্র দেখিয়েছে, সেই সীমারেখার মধ্যেই ইসরাইল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারের

গাজার নৌ-বহর ও শহিদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, গাজার উদ্দেশে যাত্রা করা ঐতিহাসিক নৌবহরে অংশগ্রহণকারীদের সার্বিক অবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান। শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ

১০ ইঞ্চি জমির জন্য ভাইয়ের হাতে ভাই খুন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার আঠালিয়া গ্রামে এ ঘটনার ঘটনা ঘটে। নিহতের নাম হানিফ আলী (৫০), তিনি স্থানীয় একজন হিসেবে পরিচিত ছিলেন এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও মমতাজ চক্ষু হাসপাতালের গাড়ি চালাতেন বলে জানা গেছে।

ভয়াবহ দুর্যোগের কবলে ভারত, বন্ধ সব পর্যটন স্পট!
টানা ভারী বর্ষণের ফলে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জেলা দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ ও আহত রয়েছেন আরও অনেকে। স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারতীয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবার ভোট দেবেন প্রবাসীরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন—যা দেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসীরা এবার ডাকযোগে ভোট প্রদান করতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বিশ্বের ১০টি দেশের ১৭টি দূতাবাস ও মিশনের মাধ্যমে মোট ৫৩ হাজার

সুখবর, কর্মীদের সুরক্ষার জন্য হচ্ছে ২৪ ঘণ্টার নতুন আইন
শ্রমিকদের সার্বক্ষণিক সুরক্ষা নিশ্চিত করতে এক ঐতিহাসিক উদ্যোগ নিতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৬৯ সালের এমপ্লয়িজ সোশ্যাল সিকিউরিটি আইন (অ্যাক্ট ৪) সংশোধনের প্রস্তাব আসন্ন সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো প্রতিটি শ্রমিককে জাতীয় সামাজিক সুরক্ষা কাঠামোর আওতায় আনা, যা মালয়েশিয়ার “মাদানি নীতি”র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শনিবার

ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর
ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের তেলআবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, রবিবার (৫ অক্টোবর) সকালে এই ঘটনার পর বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ইসরায়েলি কর্তৃপক্ষ। আরব ও ইসরায়েলি গণমাধ্যমের বরাতে মেহের





