Long Popup (2)
সর্বশেষ

চিতাবাঘ ধরতে গিয়ে খাঁচায় আটকে গেলেন বন কর্মকর্তা, অতঃপর…

Forest officer gets stuck in cage while trying to catch leopard, then...ProbashircityWebPopupUpdate

চিতাবাঘ ধরতে স্থাপন করা ফাঁদে উল্টো একজন মানুষ আটকা পড়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতের উত্তরপ্রদেশে বাহরাইচ জেলার একটি জঙ্গলে বন বিভাগ লোহার খাঁচায় ছাগলকে টোপ হিসেবে রেখে বাঘ ধরার পরিকল্পনা করেছিল। কিন্তু নির্ধারিত প্রাণীর পরিবর্তে এক ব্যক্তি খাঁচায় ঢুকে পড়ে, যা পরে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

গত বুধবার এলাকার এক নারী চিতাবাঘের আক্রমণে নিহত হওয়ার পর বন বিভাগ চিতাবাঘ আটক অভিযানে নামে। এর অংশ হিসেবে জঙ্গলে বিশেষ খাঁচা বসানো হয়। রাতের কোনো এক পর্যায়ে খাঁচার দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেলে ওই ব্যক্তি ভেতরে আটকা পড়ে।

বন কর্মকর্তাদের ধারণা, ছাগল চুরি করার উদ্দেশ্যে খাঁচার কাছে গেলে তিনি ভুলবশত ভেতরে ঢুকে পড়তে পারেন। তবে আটক ব্যক্তির দাবি, তিনি খাঁচাটি পর্যবেক্ষণ করছিলেন; এ সময় মাথা ঘুরে পড়ে গেলে দরজা বন্ধ হয়ে যায়।

খাঁচায় আটকা পড়ে তিনি চিৎকার শুরু করলে নিজের মোবাইল ফোনে স্থানীয়দেরও খবর দেন। পরে গ্রামপ্রধান পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বন বিভাগ জানিয়েছে, চিতাবাঘ ধরার অভিযান এখনও চলমান রয়েছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate