সর্বশেষ

সুসংবাদ দিলো বাহরাইন, দিচ্ছে গোল্ডেন রেসিডেন্সি ভিসা

Bahrain gives good news, offers Golden Residency VisaProbashircityWebPopupUpdate

বাহরাইন জনপ্রিয় গোল্ডেন রেসিডেন্সি ভিসার জন্য ন্যূনতম রিয়েল এস্টেট বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। দীর্ঘমেয়াদি বসবাস ও বিদেশি বিনিয়োগকে আরও সহজ করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনালিটি, পাসপোর্টস অ্যান্ড রেসিডেন্স অ্যাফেয়ার্স (এনপিআরএ) এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন নীতির ফলে গালফ অঞ্চলে বসবাস, ব্যবসা ও বিনিয়োগের আকর্ষণীয় কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় বাহরাইন।

গালফ নিউজসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যম জানায়, গোল্ডেন ভিসার জন্য পূর্বে ন্যূনতম ২ লাখ বাহরাইনি দিনার বিনিয়োগের শর্ত থাকলেও তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার দিনার করা হয়েছে। প্রায় ৩৫ শতাংশ বিনিয়োগ কমানোর ফলে আরও বেশি বিদেশি বিনিয়োগকারী এই দীর্ঘমেয়াদি আবাসন সুবিধার আওতায় আসার সুযোগ পাবেন। এনপিআরএ-র আন্ডার সেক্রেটারি শেখ হিশাম বিন আব্দুর রহমান আল খলিফা বলেন, এই পরিবর্তন সরকারের বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিরই প্রতিফলন।

নতুন নিয়ম অনুযায়ী— সম্পত্তি বিনিয়োগকারী, মাসে কমপক্ষে দুই হাজার দিনার আয়সম্পন্ন পেশাজীবী যারা বাহরাইনে পাঁচ বছর চাকরি করেছেন, দেশে ও বিদেশে অবস্থানরত অবসরপ্রাপ্ত ব্যক্তি, উচ্চ দক্ষ পেশাজীবী, উদ্যোক্তা এবং যারা বাহরাইনের অর্থনীতি বা সমাজে উল্লেখযোগ্য অবদান রাখেন, তারা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর মাধ্যমে ভিসা প্রোগ্রামের প্রতিযোগিতা বাড়লেও এর মান ও এক্সক্লুসিভিটি অক্ষুণ্ণ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গোল্ডেন রেসিডেন্সি ভিসাধারীরা আজীবন বসবাসের অনুমতি, কর্মক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা, সীমাহীন সংখ্যক বার যাতায়াতের সুযোগ, পরিবারকে স্পনসর করার সুবিধা এবং ১০০ শতাংশ ব্যবসার মালিকানা বজায় রাখার সুযোগ পাবেন। আবেদনকারীদের বৈধ পাসপোর্ট, স্বাস্থ্যবীমা, ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং আবাসনের প্রমাণ এনপিআরএ-এর অনলাইন পোর্টালে জমা দিতে হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিনিয়োগের পরিমাণ কমানোর এই সিদ্ধান্ত রিয়েল এস্টেট বাজারে নতুন গতি আনবে এবং দেশটির বিনিয়োগকারী সংখ্যা আরও বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি গালফ অঞ্চলে দীর্ঘমেয়াদি বসবাস এবং বিনিয়োগ গন্তব্য হিসেবে বাহরাইনের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate