
দালালমুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, শ্রমিকের সাক্ষাৎকার নেবে এআই
বিদেশি শ্রমিক নিয়োগে দীর্ঘদিনের দালালনির্ভরতা ভাঙতে নতুন যুগে পা রাখতে যাচ্ছে মালয়েশিয়া। তৃতীয় পক্ষ বা মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে সরাসরি বিদেশি শ্রমিক নিয়োগের একটি ডিজিটাল ব্যবস্থা চালুর পথে এগোচ্ছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানন। তিনি জানান, প্রস্তাবিত এই নিয়োগ পদ্ধতিটি এখনো চূড়ান্তকরণের

সিলেটে উদ্ধার আগুনে পোড়া লাশটি লন্ডন প্রবাসীর
সিলেটের জকিগঞ্জের একটি হাওর থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়া লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি যুক্তরাজ্যপ্রবাসী। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। আজ মঙ্গলবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বুরহান উদ্দিন (৫৯) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। তিনি সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি বাসায়

কুয়েতে ৩ বাংলাদেশিকে ইচ্ছাকৃত গাড়িচাপা, নিহত ১
কুয়েত সিটির সাবাহ হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কুয়েতের এক নাগরিকের বিরুদ্ধে দুই বাংলাদেশিকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। নিহত মোবারক হোসেন (৫৬) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা হারিছ উদ্দিনের ছেলে। তিনি কুয়েতে তানজিপকো কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর

নিখোঁজের ২ দিন পর ঝোপের ভেতর মিলল প্রবাসীর ঝুলন্ত মরদেহ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর ইমরান আহমদ (২৪) নামে এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামলাঘাট সীমান্ত এলাকার একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার প্রাথমিক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান

ওমানে মাদক পাচারের অভিযোগে তিন এশীয় প্রবাসী গ্রেপ্তার
রয়্যাল ওমান পুলিশ (ROP) মাস্কাটে মাদকদ্রব্য মজুত ও বিতরণের উদ্দেশ্যে রাখার অভিযোগে তিনজন এশীয় প্রবাসীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। পুলিশ বলছে, তাদের কাছ থেকে ক্রিস্টাল মেথ, হাশিশ, গাঁজা এবং সাইকোট্রপিক ট্যাবলেটের কিছু পরিমাণ উদ্ধার করা হয়েছে। ওমান পুলিশ বিবৃতিতে বলা হয়, বাউশার উইলায়াতে পরিচালিত এক অভিযানে ‘ডিরেক্টরেট জেনারেল ফর কমব্যাটিং ড্রাগস

রানওয়েতে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, অতঃপর…
মুম্বাই বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় দুইটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরটির রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির ডিজিসিএ জানায়, গুরুতর কোনো অবস্থার সৃষ্টি হয়নি, শুধু বিমান দুটির ডানার অগ্রভাগ একে অপরের সঙ্গে স্পর্শ

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন ওমান প্রবাসী
ওমানের মাস্কাটে কর্মরত এক প্রবাসীর ভাগ্যের চাকা ঘুরে গেল মাত্র একটি লটারির টিকিটে। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ‘বিগ টিকিট’ আবুধাবি লটারির ড্র-তে ২০ মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি ৩০ লাখ টাকার বিশাল এক জ্যাকপট জিতে নিয়েছেন শান্তনু শেট্টিগার নামের ওই ভারতীয় প্রবাসী। বুধবার আয়োজিত এই ড্র-তে তাকে

রণতরীর দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন গুলিতে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই ঘটনা ঘটল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইউএসএস আব্রাহাম লিংকন থেকে উড্ডয়ন করা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান আত্মরক্ষার্থে ড্রোনটি ভূপাতিত করে। যুদ্ধজাহাজ ও

ভারতে বসে রাজনীতিতে ফেরার ছক কষছেন আ.লীগের নেতারা
জুলাই গণঅভ্যুত্থানে নির্বাসিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের রাজধানী দিল্লির এক সুরক্ষিত ও গোপন আস্তানায় অবস্থান করছেন। তিনি দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা তার কর্মী-সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপে ব্যস্ত থাকছেন। এ সময় তিনি ভবিষ্যতের ‘সংগ্রামের’ জন্য দলকে প্রস্তুত করারও প্রয়াস চালাচ্ছেন। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া

গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না : নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকার প্রশাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে এই অবস্থান পুনরায় স্পষ্ট করেন তিনি। নেতানিয়াহুর দপ্তর জানায়, গাজায় পুনর্গঠন শুরু হওয়ার আগে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং পুরো এলাকা সামরিকভাবে নিষ্ক্রিয় করতে হবে। একই সঙ্গে ইসরায়েল ঘোষিত





