সর্বশেষ

নিখোঁজের ২ দিন পর ঝোপের ভেতর মিলল প্রবাসীর ঝুলন্ত মরদেহ

Expatriate's body found hanging in bushes 2 days after going missingProbashircityWebPopupUpdate

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর ইমরান আহমদ (২৪) নামে এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামলাঘাট সীমান্ত এলাকার একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার প্রাথমিক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান আহমদ উপজেলার লামনীগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কিরগিজস্তানে কর্মরত ছিলেন এবং প্রায় দুই মাস আগে ছুটিতে দেশে ফেরেন। দেশে ফেরার পর পারিবারিকভাবে এক মাস আগে তার বিয়ে হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইমরান বাড়ি থেকে সিলেট শহরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিহতের স্বজনদের দাবি, ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কীভাবে বা কারা ঘটনার সঙ্গে জড়িত—সে বিষয়ে তারা নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি বলে স্থানীয়ভাবে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলে প্রতিবেদন পর্যালোচনা করে সব দিক বিবেচনায় নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate