
ঢাকা এয়ারপোর্টে নতুন নির্দেশনা
নিরাপত্তার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কেউ বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা

ওমানে বেপরোয়া ড্রাইভিং, পুলিশের অভিযান শুরু
ওমানের আল ধাহিরাহ গভর্নরেটের ইবরি উইলায়াত এলাকায় ট্রাফিক আইন অমান্য করে বেপরোয়া গাড়ি চালানো এবং বিপজ্জনক (স্টান্ট) প্রদর্শনের দায়ে ৮ জন চালককে আটক করেছে পুলিশ। আল ধাহিরাহ গভর্নরেট পুলিশ কমান্ড এক বিশেষ অভিযানে তাদের আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা রাস্তায় এমনভাবে গাড়ি চালাচ্ছিল যা জননিরাপত্তার জন্য চরম

ভারতের হাইকমিশনারকে তলব করলো বাংলাদেশ
ভারতের সাম্প্রতিক কয়েকটি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। ভারতে বাংলাদেশি কূটনৈতিক স্থাপনা ও ভিসা সেবাকেন্দ্রকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করতেই এ তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ

সৌদিতে বিমানের জরুরি অবতরণ
জেদ্দা থেকে লাহোরগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি ফ্লাইট মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সৌদি আরবে জরুরি অবতরণ করেছে। শনিবার পিকে-৮৬০ নামের ফ্লাইটটি ৩৮১ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল,যার অধিকাংশই ছিলেন উমরাহ পালনকারী। কর্মকর্তারা জানান, বিমানটি আকাশে থাকার সময় হঠাৎ কারিগরি সমস্যা দেখা দেয় এবং কেবিনের অক্সিজেন মাস্কগুলো স্বয়ংক্রিয়ভাবে নিচে

সৌদিতে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত বছরের (২০২৪) ৩৩৮ জনের রেকর্ডকেও ম্লান করে দিয়েছে। সরকারি তথ্যের বরাতে এএফপি জানায়, এই বৃদ্ধির মূল কারণ দেশটির কঠোর মাদকবিরোধী অভিযান। মোট মৃত্যুদণ্ডপ্রাপ্তদের

এবার এনসিপি নেতাকে গুলি
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে খুলনায় এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা সরাসরি তাঁর মাথায় বিদ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল

ঢাকা এয়ারপোর্ট কর্মকর্তাদের দেশ ছাড়ার হিড়িক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস (এফএসআর) বিভাগের পরিচালক আবু সাঈদ ১০ দিনের ছুটিতে বিদেশে গিয়ে গত পাঁচ মাসেও দেশে ফেরেননি। গত আগস্টে মালয়েশিয়া যাওয়ার কথা বলে ছুটি নিলেও তিনি আর কর্মস্থলে যোগ দেননি। অনুমতি ছাড়া দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কর্তৃপক্ষ। বেবিচক

ওমানের মুদ্রায় নতুন সংযোজন
ওমানের সেন্ট্রাল ব্যাংক আগামী ১১ জানুয়ারি, ২০২৬ তারিখে প্রথমবারের মতো ১ রিয়ালের স্মারক ‘পলিমার নোট’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এটি দেশটির মুদ্রার ইতিহাসে প্রথম পলিমার বা প্লাস্টিক জাতীয় উপাদানে তৈরি নোট, যা প্রচলিত সুতি কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই এবং অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যসম্পন্ন। ১৪৫ বাই ৭৬ মিলিমিটার আকারের এই

বিমান কর্মকর্তাই যখন মানবপাচারকারী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার মিজানুর রহমান শিশির এবং চেকিং স্টাফ কৃষ্ণ সুধার বিরুদ্ধে ‘বডি কন্ট্রাক্ট’ ও জাল ভিসায় মানবপাচারের গুরুতর অভিযোগ তুলেছে একটি গোয়েন্দা সংস্থা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে, শিশির ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে শাহজালাল ও

আমিরাত-ইসরায়েল গোপন সম্পর্ক
সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে ২৩০ কোটি ডলার মূল্যের একটি বিশাল ও গোপন সামরিক অস্ত্র চুক্তি সম্পন্ন হয়েছে বলে ফরাসি অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘ইন্টেলিজেন্স অনলাইন’ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’-এর সঙ্গে সম্পাদিত এই চুক্তিটি ইসরায়েলি প্রতিরক্ষা খাতের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সামরিক লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে।





