
বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় বিএসএফ-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য। আটকের সময় তার কাছ থেকে একটি শটগান,

ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভিএসি চট্টগ্রামের মাধ্যমে সব

গোয়েন্দা প্রতিবেদনে বদলে গেল তারেক রহমানের ফ্লাইটের ক্রু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে নিরাপত্তাজনিত কারণে মধ্যরাতে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির তথ্য পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে বৃহস্পতিবার।

ওসমান হাদি মারা গেছেন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। পোস্টে লেখা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন হাদি।

পোশাক খুলে দেওয়ার বিতর্কিত ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়নডহর গ্রামে ধারণ করা ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। গত ১৫ ডিসেম্বর ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপলোড হলে বৃহস্পতিবার সকাল থেকে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা–সমালোচনা শুরু হয়। ভিডিওটিতে দেখা যায়, একটি ছেলে স্কেটিং করতে করতে ভ্যানে যাতায়াতরত এক মেয়েকে উত্ত্যক্ত

হাদির আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামার বার্তা দেন। মেঘনা আলম জানান, নারীর নিরাপত্তা ও আধুনিক নগরব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি এই আসনে প্রার্থী হতে আগ্রহী। তার দাবি, বাংলাদেশে অতীতে

নারীর ইশারায় থামল চলন্ত ট্রেন, উঠলেন দৌড়ে
চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই অনির্ধারিতভাবে থেমে যায়। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে স্টেশন ত্যাগের প্রায় ১০০ গজ পর ট্রেনটি হঠাৎ থেমে দাঁড়ায়। কিছু মুহূর্ত পর দেখা যায়, দৌড়ে আসা এক মা–মেয়ে ট্রেনের সামনের বগিতে ওঠেন। পরে আবার ট্রেনটি যাত্রা শুরু করে। পুরো প্রক্রিয়াটি

প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ছুটির আবেদন, অতঃপর…
প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য এক দিনের ছুটি চেয়ে ম্যানেজারকে পাঠানো এক তরুণ কর্মীর ইমেইল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি প্রকাশ্যে এনেছেন সংশ্লিষ্ট ম্যানেজার নিজেই। মঙ্গলবার লিঙ্কডইনে দেওয়া তার পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কর্মীটি ইমেইলে জানান, তার প্রেমিকা ১৭ ডিসেম্বর দেশে ফিরে যাচ্ছেন এবং জানুয়ারির

ভিক্ষা করায় বিভিন্ন দেশ থেকে হাজারো পাকিস্তানিকে ফেরত
চলতি বছরে ভিক্ষাবৃত্তির অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি নাগরিককে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। অবৈধ উপায়ে বিদেশ ভ্রমণ ও অভিবাসনের প্রচেষ্টার দায়েও আরো কয়েক হাজার পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার পাকিস্তানের জাতীয় সংসদের প্রবাসী ও মানবাধিকারবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে

প্রবাসী শ্রমিকদের সুসংবাদ দিলো সৌদি আরব
সৌদি আরব সরকার শিল্পখাতকে শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও শিল্পকারখানার উৎপাদনশীলতা বাড়াতে লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদের আকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফের ঘোষণা দিয়েছে মন্ত্রিসভা। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক পরিষদের (সিইডিএ) সুপারিশের ভিত্তিতে এই





