
মালদ্বীপে নিখোঁজের ২ দিন পর মিললো প্রবাসী বাংলাদেশির মরদেহ
মালদ্বীপের থিলাফুশি আইল্যান্ডে দুই দিন ধরে নিখোঁজ থাকার পর ২৪ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী আমিন মিয়ার মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) রাতে তিনি কর্মরত দ্বীপটির ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য আমিনের মরদেহ রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত

অন্তর্বর্তী সরকারও বিচার বিভাগকে পঙ্গু করে রেখেছে: এ কে আজাদ
অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি এ কে আজাদ বলেছেন, বর্তমান সরকারও অতীতের সরকারগুলোর মতো বিচারব্যবস্থাকে ‘পঙ্গু’ করে রেখেছে এবং সাধারণ মানুষকে বিনাবিচারে জেলে আটকে রাখছে। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত এক নীতি সংলাপে তিনি এসব মন্তব্য করেন। সংলাপে

প্রবাসীদের জন্য সুখবর, ২০ হাজার টাকায় মিলবে বিমান টিকিট
সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের এক বিশেষ সুযোগ নিশ্চিত করেছে বর্তমান সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই যুগান্তকারী উদ্যোগের কথা জানান, যার আওতায় এখন থেকে মদিনা বা জেদ্দা থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় একমুখী টিকিটে দেশে ফিরতে পারবেন

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অভিবাসী আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান মালুরি অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জন বাংলাদেশিসহ মোট ২১৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই অভিযান পরিচালিত হয় তামান মালুরির বাণিজ্যিক এলাকা ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায়। কর্তৃপক্ষ জানায়, এলাকাটিতে বিদেশি নাগরিকদের আধিপত্য

আজকের সোনার দাম ( ৩০ জানুয়ারি )
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

ওমানি মুদ্রার আজকের রেট ( ৩০ জানুয়ারি )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের পার্লামেন্টে নীরবতা পালন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারতের অন্য নেতাদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন পার্লামেন্টের আইনপ্রণেতারা। বাজেট অধিবেশনের প্রথমদিনে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে নরেন্দ্র মোদিসহ অন্যরা নীরবতা পালন করেন। ভারতীয় বার্তাসংস্থা ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচ

সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান। ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে কয়েকশ ক্রুস মিসাইল রয়েছে। দেশটি হুঁশিয়ারি দিয়েছে যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘নিরাপদ’ থাকবে না। সংবাদমাধ্যম আরব নিউজ বুধবার (২৮ জানুয়ারি) জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টিভি পানির নিচের

অবতরণের সময় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু
কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১৫ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। ভেনেজুয়েলা সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকায় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘সাতেনা’ নিশ্চিত করেছে। সাতেনার বিবৃতিতে জানানো হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি ‘বিচক্রাফ্ট ১৯০০’ মডেলের টুইন-প্রপেলার বিমান। ফ্লাইট এনএসই–৮৮৪৯ বুধবার সকালে

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করেছেন, এ পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, কিছু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে





