
কাতারে প্রকাশ্যে দলবেঁধে মারামারি, গ্রেপ্তার ২৫
কাতারের দাফনা এলাকায় একটি রেস্তোরাঁয় মারামারির ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই আরব নাগরিক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এই কঠোর পদক্ষেপ নেয় কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই মারামারির ঘটনাটি সম্পূর্ণ বেআইনি

আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’। ২০২৫-২৬ সেশনের নির্বাচিত কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন বা সিআইপি সম্মানপ্রাপ্ত ব্যবসায়ীদের নিয়ে এই নতুন সংগঠনটি গঠিত হয়েছে। গত শুক্রবার রাতে দুবাইয়ের একটি রেস্তোরাঁয় সিআইপি ও এবিবিএ বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়

আগুনে ঝলসে যাওয়া সৌদি প্রবাসীর বাঁচার আকুতি
সৌদিতে বিস্ফোরণের আগুনে ঝলসে যাওয়া প্রবাসী মীর ইব্রাহিমের আকুতি, তিনি বাঁচতে চান। এরইমধ্যে তার চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় গুরুত্বের সঙ্গে কাজ শুরু করেছে দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশন। সংগঠনটি জানায়, ইব্রাহিমকে সুস্থ করে তুলতে ভারতের চেন্নাইয়ে দুটি বড় অপারেশন করা অত্যন্ত জরুরি। তবে চিকিৎসা, হাসপাতাল ও ওষুধপত্রের খরচ মিলিয়ে ব্যাপারটি বেশ ব্যয়বহুল।

সৌদির কারাগারে বন্দী প্রবাসী, ছাড়াতে পরিবারে আকুতি
সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনার জেরে দীর্ঘ চার বছর ধরে বন্দী জীবন কাটাচ্ছেন মেহেরপুরের রফিকুল ইসলাম। তিন বছরের জেল খাটলেও ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় এখনো দেশটির একটি থানায় আটকে আছেন তিনি। এদিকে রফিকুলের এই দুঃসময়ে দেশে তাঁর পরিবার তীব্র অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছে,

ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনেছে সৌদি-কাতার
ইসরায়েলের সঙ্গে সৌদি আরব বা কাতারের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক কিংবা প্রকাশ্য প্রতিরক্ষা সম্পর্ক নেই। তবে দেশ দুটি ইসরায়েলের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এফ-১৫ যুদ্ধবিমানের জন্য তৈরি অত্যাধুনিক কম্পিউটারাইজড ব্যাটল হেলমেটসহ বিপুল সমরাস্ত্র কিনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। বিভিন্ন উৎস থেকে পাওয়া ছবি

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আজ সোমবার সকালে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তারকে (২২) আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী যুবকের নাম

কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি। আজ সোমবার সকালে অসুস্থ বোধ করলে তাঁকে কড়া নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আবারও

ফ্রান্সে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে একটি বেসামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। গতকাল রোববার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পাইলট ও ১০ জন যাত্রী ছিলেন। ওই যাত্রীরা সবাই একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে,

ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা
সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্রের বৈধতা সংশোধনের সময়সীমা শেষ হতে আর মাত্র দুই দিন বাকি আছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ ‘কিওয়া’ প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) নিয়োগকর্তাদের জন্য কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা কর্মী স্থানান্তরের শেষ দিন। আগামী বুধবার

প্রবাসীদের জন্য নতুন আইন করছে ওমান
ওমানে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক অসুস্থতাজনিত ছুটি বা সিক লিভ ও বিশেষ ছুটির বিমা সুবিধা চালু করতে যাচ্ছে দেশটির সরকার। সোশ্যাল প্রটেকশন ফান্ডের নতুন আদেশের আওতায় আগামী ২০ জুলাই থেকে সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রবাসী কর্মীরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতা বাড়িয়ে সব কর্মীর জন্য






