সর্বশেষ

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড

Bashar al asad 6a7af1aae999eWeb Popup (3)

সিরিয়ায় দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত অমানবিক অপরাধের দায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। একই সঙ্গে তাঁর ভাই মাহের আল-আসাদ এবং চাচাতো ভাই আতেফ নাজিবকেও সর্বোচ্চ এই সাজা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক নির্যাতন ও মানবতাবিরোধী জঘন্য অপরাধের জন্য দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন। তবে সাবেক এই প্রেসিডেন্ট ও তাঁর সহযোগীরা আদালতে উপস্থিত ছিলেন না। আসামিদের অনুপস্থিতিতেই এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতে লাখ লাখ মানুষের প্রাণহানির পর এই রায়কে সিরিয়ার বিচারিক প্রক্রিয়ায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে সিরিয়া শাসন করার পর ২০২৪ সালের ডিসেম্বরে তুমুল গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন বাশার আল-আসাদ। ক্ষমতা হারানোর পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং এরপর থেকে রাশিয়ায় নির্বাসিত জীবন যাপন করছেন। রাশিয়ায় অবস্থানরত আসাদ ও তাঁর সহযোগীদের অনুপস্থিতিতেই সিরিয়ার আদালত চাঞ্চল্যকর এই বিচারকাজ সম্পন্ন করে ফাঁসির আদেশ দিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup