
যাত্রীদের সুখবর দিল বিমান, টিকিটে মিলছে বড় মূল্যছাড়
বড়দিন, ইংরেজি নববর্ষ এবং ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সব আন্তর্জাতিক রুটে মূল ভাড়ার ওপর ১২ শতাংশ ছাড় দিচ্ছে সংস্থাটি। এই বিশেষ ছাড় পেতে বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com) অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট ক্রয় করতে হবে। টিকিট কেনার

ওমানের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা
ওমানের কয়েকটি অঞ্চলে পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন মাত্রায় বৃষ্টি হচ্ছে। এরমধ্যেই বৃহস্পতিবার গোটা দিন বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে উল্লেখ সতর্কতা জারি করা হয়েছে। একইসাথে ঘণ্টায় ২৮ থেকে ৬৪ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সিভিল এভিয়েশন জানিয়েছে, কম দৃশ্যমানতায় রাস্তায় চলাচলের ঝুঁকিও বাড়বে। আবহাওয়া অফিসের বরাতে ওমানের স্থানীয় গণমাধ্যমে

মদিনার সড়কে প্রাণ গেল দুই প্রবাসীর
সৌদি আরবে মদিনা শহরে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহের জন্য অপেক্ষা করছে তাদের স্ত্রীরা ও সন্তানরা, আর তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। নিহতদের মধ্যে একজন হলেন গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল গ্রামের বদরুদ্দিন তোতা

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৪৬
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। গত বুধবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান তাদের বিমানগুলো দিয়ে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের একটি গ্রামে আক্রমণ চালায়, যার ফলে পুরো গ্রামটি ধ্বংস হয়ে যায়। এই হামলায় বেশিরভাগ নিহতই নারী ও শিশু। আফগানিস্তানের তালিবান প্রশাসন জানায়, এই হামলা আফগানিস্তানের

বিমান বিধ্বস্তে অন্তত ৪০ জন নিহত
আজারবাইজান থেকে রাশিয়া যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান। ৬৭ জন আরোহী নিয়ে আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে রওনা দেওয়া উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় কর্তৃপক্ষের খবর অনুযায়ী, অন্তত ৪০ জন যাত্রী নিহত হয়েছেন, এবং ২৭ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে তিনটি

ভারতে ১৮ বাংলাদেশি গ্রেফতার
ভারতের দিল্লি ও মেঘালয় রাজ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, সোমবার (২৩ ডিসেম্বর) এবং মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুই দিনে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়। ত্রিপুরার অনলাইন সংবাদমাধ্যম “জাগরণ” এ খবরটি প্রকাশ করেছে। মঙ্গলবার দিল্লিতে একটি হত্যাকাণ্ডের তদন্ত চলাকালে পুলিশ অবৈধ অনুপ্রবেশকারীদের অবস্থান শনাক্ত

ভারত সীমান্তে দেড় লাখ চীনা সেনা মোতায়েন, উত্তেজনা তুঙ্গে!
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, চীন ভারতীয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-তে এখনও ১.২ লাখ সশস্ত্র সেনা মোতায়েন রেখেছে। গালওয়ান সংঘর্ষের পর থেকে সেনাবাহিনী কমানোর কোনো উদ্যোগ নেয়নি বেইজিং। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত সীমান্তজুড়ে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিশাল উপস্থিতি ভারতের জন্য উদ্বেগের

আয়নাঘরের অভিজ্ঞতার কথা জানালেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকার যদি তাকে বারবার কারাবন্দি না করতেন, তবে ‘আয়নাঘর’ নামে পরিচিত জায়গার ভয়াবহ অভিজ্ঞতা সরাসরি অনুভব করা তার পক্ষে সম্ভব হতো না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের জেলা শাখার বিশাল কর্মী সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি বলেন,

ওয়াজ শুনতে বাংলাদেশে এসে ভারতীয় কিশোর আটক
পঞ্চগড়ের সীমান্তে ওয়াজ মাহফিলে অংশ নিতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় কিশোর হৃদয় মিয়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সীমান্ত পিলার ৭৬৭/৮-এস সংলগ্ন এলাকা দিয়ে হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে

৬ লাশ পোড়ানোর ঘটনায় ২ পুলিশ সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ থেকে এসআই মালেক এবং নবাবগঞ্জ থেকে কনস্টেবল মুকুলকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে, গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আশুলিয়ার ওই নৃশংস ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং





