Long Popup (2)
সর্বশেষ
প্রবাসীদের পাঠানো ডলারের দাম বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের পাঠানো ডলারের দাম বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক

দেশের ডলারের বাজারে অস্থিরতা বিরাজ করলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত চার মাসে বাজার কিছুটা স্থিতিশীল হয়। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করেই ডলারের দাম বাড়তে শুরু করে এবং তা ১২৮ টাকায় পৌঁছায়। এমন বাস্তবতায় ব্যাংকগুলোকে ১২৩ টাকার বেশি দামে রেমিট্যান্স বা প্রবাসী আয় না কেনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ওয়াজ শুনতে এসে আটক ভারতীয় কিশোর, পতাকা বৈঠকে ফেরত

ওয়াজ শুনতে এসে আটক ভারতীয় কিশোর, পতাকা বৈঠকে ফেরত

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে এসে হৃদয় মিয়া (১৩) নামে এক ভারতীয় কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওই
সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ পরিবারে আতঙ্ক

সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ পরিবারে আতঙ্ক

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার ও এলাকাবাসী। সমন্বয়ক আহসান হাবীবের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। হাবীব ওই এলাকার আব্দুল গফুরের
‘আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে’ প্রসঙ্গে যা বলছে ফ্যাক্ট চেক

‘আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে’ প্রসঙ্গে যা বলছে ফ্যাক্ট চেক

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ভিডিও প্রচার করা হয়। সেখানে দেখানো হয়, গোলাম মাওলা রনি বলছেন ‘আবু সাঈদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ড. ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে’। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার বলছে, এই ভিডিওটি সত্য নয়। কারসাজি
আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা, নিহত অন্তত ১৫

আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা, নিহত অন্তত ১৫

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে দাবি করা হয়েছে। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (২৫ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং আফগান সংবাদমাধ্যম খামা
একের পর এক ডাকাতি, টার্গেট প্রবাসীরা

একের পর এক ডাকাতি, টার্গেট প্রবাসীরা

কুমিল্লার লালমাইয়ে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। গত চার মাসে এই উপজেলায় কমপক্ষে ৮টি ডাকাতি-ছিনতাইসহ অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। এসবের সিংহভাগই হয়েছে প্রবাসীদের বাড়িতে। এতে আতঙ্ক বিরাজ করছে সেখানকার প্রবাসী পরিবারগুলোতে। ভুক্তভোগী পরিবার, প্রবাসী ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নুরপুরের সীমান্তবর্তী আলোকদিয়া গ্রামের মৃত সামছুল
মুদ্রা

ওমানি মুদ্রার আজকের রেট (২৫ ডিসেম্বর)

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার
Mainul islam

বিজিবির সাবেক মহাপরিচালক বিমানবন্দরে আটক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলামকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তিনি স্ত্রীসহ কানাডা যাওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। মইনুল ইসলাম ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহ ও পিলখানার মর্মান্তিক হত্যাকাণ্ডের পর বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। সেই ঘটনায়
বিমানের ফ্লাইটে বোমা, বিমানবন্দর ঘিরে ফেললো যৌথ বাহিনী!

বিমানের ফ্লাইটে বোমা, বিমানবন্দর ঘিরে ফেললো যৌথ বাহিনী!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটি বোমা নিষ্ক্রিয়করণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ার উদ্দেশ্য ছিল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে বিমান বা এয়ারক্রাফটে সম্ভাব্য বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া কার্যকরভাবে পরীক্ষা করা। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইসিএও) নির্দেশনা অনুযায়ী, প্রতি দুই বছর পর
পরকীয়ার প্রস্তাবে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা

পরকীয়ার প্রস্তাবে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় প্রবাসীর স্ত্রী শাহনাজ আক্তার পিংকি (৩৪) হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি খালেদ সাইফুল্যাহকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। খালেদ, যিনি নিহতের চাচাতো দেবর, হত্যার পর তাবলিগ জামাতে আত্মগোপন করেন। পুলিশের তথ্যমতে, খালেদ ভিকটিমকে পরকীয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যাত হলে তিনি ক্ষিপ্ত হয়ে নির্মম এ হত্যাকাণ্ড ঘটান।