
ঈদগাহে সংঘর্ষের আশঙ্কা, ১৪৪ ধারা জারি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠের ইমাম নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষ। এ অবস্থায় সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) ১৪৪ ধারা জারি করে গফরগাঁও উপজেলা

শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসক। ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ঈদের প্রধান জামাত রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয়

তিস্তা ছাড়াও পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহী চীন
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করতে ইতিবাচক সাড়া দিয়েছে দেশটি। রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বাংলাদেশের আম পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্বাদের– বললেন চীনা প্রেসিডেন্ট
বাংলাদেশ থেকে আম আমদানির ব্যাপারে চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। তিনি বলেন, চীন আম আমদানির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলেছেন, তিনি বাংলাদেশের আমের স্বাদ গ্রহণ করেছেন। তার কাছে মনে হয়েছে, বাংলাদেশের আম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের ইতিবাচক সাড়া
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসারে চীন ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বর্তমানে চীনে পড়াশোনা করছেন। যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশে স্পেশালাইজড হাসপাতাল গড়তে চায় চীন
বাংলাদেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্পেশালাইজড হাসপাতাল স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে চীন। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এরইমধ্যে চীনে চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কথা জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। দুদিন আগে মিসর ও কাতারের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটিতেই রাজি হয়েছে গোষ্ঠীটি। তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি কিনা তা এখনও জানায়নি। রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে,

মিয়ানমারে জরুরি ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য জরুরি ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে ত্রাণসামগ্রী নিয়ে আর্মি এভিয়েশনের একটি বিমানে এসব ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ পাঠানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ থেকে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর

ছাত্রদল নেতার টাকা বিতরণের ভিডিও নিয়ে যা জানা গেল
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদের টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা। তবে ঈদ সালামি ও ঈদ উপহার বাবদ ওই টাকা দলের নেতাকর্মীদের দিয়েছেন বলে জানান তিনি। জানা গেছে, শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি

ঈদ উদযাপনের সময় গাজায় ইসরায়েলি বাহিনীর গুলি
অবরুদ্ধ গাজায় এবারও নেই ঈদের আমেজ। ঈদের দিনও নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ঈদের দিন সকালেই ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন গাজার বাসিন্দার। এদিন নামাজের





