Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের ইকরা

D6e77cc5c1e1bca8ba382cb0cbe60e3e 690fecd4b1239ProbashircityWebPopupUpdate

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে মেয়েদের ভারোত্তোলনে উজ্জ্বল সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের মারজিয়া আক্তার ইকরা। শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত ৫৩ কেজি ওজন শ্রেণীর প্রতিযোগিতায় স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৬৩ কেজি তোলেন তিনি, যা তাকে এনে দেয় ব্রোঞ্জ পদক।

এই বিভাগে মোট আটজন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে তুরস্কের কানসেল ১৮৮ কেজি ওজন তুলে স্বর্ণপদক জয় করেন, আর ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি তুলেই রৌপ্য পদক অর্জন করেন। আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ স্থানে থাকেন।

1762661768brnj23

তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের একমাত্র পদক এসেছিল আরচ্যারিতে। এবারের রিয়াদ আসরে আরচ্যারি ও শ্যুটিং ইভেন্ট না থাকায় বাংলাদেশের পদকের সম্ভাবনা তুলনামূলকভাবে কম ছিল। এমন পরিস্থিতিতে ইকরার ব্রোঞ্জ জয় বাংলাদেশ দলের জন্য বড় এক প্রাপ্তি এবং আনন্দের চমক বয়ে এনেছে।

এর আগে শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশের আরও দুই ভারোত্তোলক অংশ নেন। ৪৮ কেজি বিভাগে বৃষ্টি পঞ্চম এবং ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ স্থান অর্জন করেন।

আজ রোববার (৯ নভেম্বর) মাঠে নামবেন দক্ষিণ এশিয়ান গেমসের দুইবারের স্বর্ণজয়ী নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, সীমান্তর পারফরম্যান্সে দেশ আরও একটি পদক পেতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate