
বিশ্বকাপের ট্রফি বিক্রি করে সমালোচনার মুখে ফরাসি ফুটবলার
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন লেফট-ব্যাক বেঞ্জামিন মেন্দি। এবার ফিফার কাছ থেকে পাওয়া বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল প্রতিকৃতি বা রেপ্লিকা নিলামে বিক্রি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই ফরাসি ডিফেন্ডার। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান ‘গোল্ডিন’-এর ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট-২’-এ ট্রফিটির প্রতিকৃতি বিক্রির জন্য তোলেন মেন্দি। শেষ পর্যন্ত

দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে কঠোর হামলার হুমকির পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমন ঘোলাটে পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি আরও জটিল হলে প্রয়োজনে ওই অঞ্চল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতেও নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। আজ

এক শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
ইরানের সঙ্গে ‘দ্রুত’ একটি চুক্তি সম্পাদনের শর্তে দেশটিতে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত আপাতত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চলতি সপ্তাহেই ইরানের ওপর নতুন ও ব্যাপক সামরিক আঘাত হানার জোর প্রস্তুতি নিচ্ছিল ট্রাম্প প্রশাসন। নিজের

কাজের সময় কমিয়ে ওমানের নতুন ঘোষণা
ওমানে কর্মক্ষেত্রে বড় ধরনের স্বস্তির খবর এসেছে, যেখানে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কর্মচারীদের দৈনিক কাজের সময় দুই ঘণ্টা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে সম্পূর্ণ বেতন বা মজুরি বহাল রেখেই মডারেট বা সিভিয়ার মাত্রার প্রতিবন্ধী কর্মী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়োজিত প্রধান পরিচর্যাকারীরা প্রতিদিন এই বাড়তি সুবিধা উপভোগ করতে

৬ মাসে ওমানে গেছেন ২১ হাজার বাংলাদেশি
ওমানের পর্যটন খাতে অভাবনীয় প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পা রেখেছেন ১৮ লাখ বিদেশি পর্যটক। এর মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী এসেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে, যার সংখ্যা প্রায় ৪ লাখ ৯১ হাজার। এছাড়া শীর্ষ পাঁচে থাকা অন্য দেশগুলো হলো ভারত, জার্মানি, ইয়েমেন ও

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতির খবর পেয়েই ট্রাম্পকে সৌদি যুবরাজের ফোন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে বড় ধরনের সামরিক হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু
পেরুর জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাজকা লাইনস এলাকায় একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে এর সব আরোহী প্রাণ হারিয়েছেন। পেরুর রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহত যাত্রীদের মধ্যে সাতজন ইতালীয়, দুজন জার্মান এবং দুজন স্প্যানিশ পর্যটক ছিলেন। তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। গত শনিবার

ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই সৌদি আরবকে কড়া ভাষায় সতর্ক করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের ওপর কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে তার সুনিশ্চিত ও বলিষ্ঠ

দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম
দেশের কওমি মাদরাসাভিত্তিক তথ্যভাণ্ডার ও গবেষণা প্রতিষ্ঠান ‘কওমিপিডিয়া’ দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী ইসলামি আলোচকের একটি তালিকা প্রকাশ করেছে। গত ২৯ জুলাই প্রকাশিত এই তালিকায় জনপ্রিয়তা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং সমসাময়িক বিষয়ে প্রভাবের ভিত্তিতে এই রেঙ্কিং করা হয়েছে। কওমিপিডিয়ার মূল্যায়নে এবারের তালিকায় প্রথম স্থানে রয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে সৌদি আরব? সামরিক শক্তিতে কে এগিয়ে
একসময় আশঙ্কা করা হতো ইরান ও ইসরায়েলের সংঘাত হয়তো পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। সেই আশঙ্কাই এখন বাস্তবে রূপ নিয়েছে, বিশেষ করে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার পর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এতটাই অস্থিতিশীল যে ইরান যেমন পিছিয়ে নেই, তেমনি সৌদি আরবসহ অন্যান্য দেশও আর নীরব দর্শক হয়ে থাকতে চাইছে না।






