
বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিল করে তাঁকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে ল ফার্ম নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার বিকেলে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন। রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সব পুলিশ ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৪১
ইন্দোনেশিয়ায় ২৭১ জন আরোহী নিয়ে মাঝসমুদ্রে একটি চলন্ত ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন আরোহী। আজ রোববার সাগরে যাত্রাপথে আকস্মিকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ফেরিটি পূর্ব জাভার

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: দাবি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর
বর্তমান পরিস্থিতিতে ইরানের চেয়ে কাতারই ইসরায়েলের জন্য বেশি বিপজ্জনক রাষ্ট্র বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, চলতি বছরের নির্বাচনের পর ক্ষমতায় এলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করবেন। গত শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
দুর্নীতির অভিযোগে দুবাইয়ে আটক বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেলেও আরব আমিরাত ছাড়তে পারছেন না। জামিন মিললেও তার দেশত্যাগে কঠোর বিধিনিষেধ বহাল রয়েছে। বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ নথির ওপর দীর্ঘ শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত নেন। তবে দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে আবুধাবির বার্তার পর গত ১৪ জুন

ওমানের নতুন নিয়ম, খরচ ছাড়াই মিলবে ভিসা
মরুরাজ্য ওমানের নজরকাড়া সৌন্দর্য উপভোগের দারুণ এক সুযোগ তৈরি হলো বিশ্ব পর্যটকদের জন্য। পর্যটন খাতে গতি আনতে এবার সম্পূর্ণ বিনা খরচে ১৪ দিনের পর্যটন ভিসা চালুর যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। রয়্যাল ওমান পুলিশের জারি করা নতুন নির্দেশনার ফলে নির্দিষ্ট দেশের নাগরিকেরা কোনো ভিসা ফি ছাড়াই দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

কোরআনের আয়াত উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা
প্রতিবেশী কয়েকটি দেশের সাম্প্রতিক অবস্থানের কড়া সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, যারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাণীর কথা বলেন, তাদের আগে নিজেদের সরকারের নীতি ও আচরণ ইসলামের বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা মূল্যায়ন করা উচিত। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাতে এ তথ্য জানা গেছে।

এক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। একই সময়ে আইন অমান্যকারী ১২ হাজার ৬১৩ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ

ট্রাম্পের দাবি নাকচ করে দিল ইরান
যুদ্ধ বন্ধের সমঝোতার অংশ হিসেবে ইরান লড়াই থেকে পিছিয়ে আসতে চেয়েছিল—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ট্রাম্পের এই বক্তব্যকে সম্পূর্ণ ‘মিথ্যা’ আখ্যা দিয়ে দেশটি জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত অবস্থায় রয়েছে। আজ রোববার (২ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদন

সৌদির উদ্বেগ-ইরানের হুঁশিয়ারির পর হামলা থেকে সরে এলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের ঘনঘটা এবং চরম উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ থেকে আপাতত সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণে বলা হয়েছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্বেগ প্রকাশ

বাবা জুতা সেলাই করছেন, পাশে বই পড়ছে ছেলে-মেয়ে
মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ফুটপাতের এক কোণে খোলা আকাশের নিচে বসে জুতা সেলাই করেন সাগর রবিদাস। চারপাশে মানুষের নিত্য ব্যস্ততা আর কোলাহল। তারই মাঝে বাবার পাশে বসে বই খুলে মনোযোগ দিয়ে পড়াশোনা করে ছোট্ট ছেলে প্রিয়জিৎ রবিদাস। দারিদ্র্যের কশাঘাত থাকলেও তার চোখেমুখে শুধুই বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন।






