সর্বশেষ

সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা, হামলাকারীর আত্মহত্যা

MkkaaWeb Popup (3)

সৌদি আরবের তায়েফ শহরে এক সৌদি তরুণের বন্দুক হামলায় কামরুল জামান নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়ায়েয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামরুল জামান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

আড়াই বছর আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং দেশে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। নিহত প্রবাসীর ভগ্নিপতি একরামুল হক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাশের একটি ফার্মেসিতে কর্মরত অপর এক বাংলাদেশি প্রবাসী কর্মীর বরাতে জানা যায়, কামরুল জামান তার কর্মস্থল একটি সুপারমার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। সে সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার একপর্যায়ে হঠাৎ ওই সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন।

প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে নিজ কর্মস্থল সুপারমার্কেটের ভেতরে ঢুকে পড়লে হামলাকারী পেছনে তাড়া করে ভেতরে প্রবেশ করে এবং তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে। পরে হামলাকারী নিজে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর আতঙ্কে সুপারমার্কেটের অন্য কর্মীরা পালিয়ে যান। কী কারণে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup