Long Popup (2)
সর্বশেষ

ওমানে দৃষ্টিনন্দন নতুন সান্ত মসজিদের উদ্বোধন, একসঙ্গে নামাজ পড়বেন ৩ হাজার মুসল্লি

1788027985 9920f57b9abdbd9cb284e4fcba1aa68bCity

ওমানের আল দাখেলিয়া প্রদেশের বাহলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সান্ত মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে দৃষ্টিনন্দন এই মসজিদটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুমার নামাজের ইমামতি করেন ওমানের সহকারী গ্র্যান্ড মুফতি ড. শাইখ কাহলান বিন নাবহন আল খারুসি।

জুমার খুতবায় ড. আল খারুসি সমাজে মসজিদের আধ্যাত্মিক ও বস্তুগত গুরুত্ব তুলে ধরেন। পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) মাসে এই উদ্বোধনকে স্মরণ করে তিনি বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; বরং এটি সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও মানবকল্যাণ নিশ্চিত করার অন্যতম কেন্দ্র। ইসলামী মূল্যবোধ রক্ষায় এমন ধর্মীয় স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণের ওপরও জোর দেন তিনি।

প্রায় ১০ লাখ ওমানি রিয়াল ব্যয়ে নির্মিত মসজিদটিতে ওমানি সংস্কৃতি এবং ইসলামি স্থাপত্যশৈলীর দারুণ সমন্বয় ঘটানো হয়েছে। ৫ হাজার ৪৯০ বর্গমিটারের বিশাল এই কমপ্লেক্সের মূল অংশে একসঙ্গে ৩ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর পাশাপাশি নারীদের জন্য ২০০ জনের ধারণক্ষমতাসম্পন্ন আলাদা নামাজের স্থান রাখা হয়েছে। সাধারণ মুসল্লিদের সুবিধার্থে এখানে ইমামের বাসভবন, সীমানাপ্রাচীর ও পর্যাপ্ত পার্কিংয়ের আধুনিক ব্যবস্থাও রাখা হয়েছে। 

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate