সর্বশেষ

সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকা ২ দিন

সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকা ২ দিনProbashircityWebPopupUpdate

স্বাস্থ্য পরীক্ষা করাতে সরকারি হাসপাতালে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফলে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়।

তবে দুদিন পর ওই হাসপাতাল থেকেই বেরিয়ে আসেন তিনি। এই দুদিন তিনি হাসপাতালের একটি লিফটে আটকা ছিলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়।

সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকা ২ দিন

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, ৫৯ বছর বয়সী রবীন্দ্রন নায়ার গত দুই দিন ধরে তিরুবনন্তপুরমের একটি হাসপাতালের লিফটের ভেতরে আটকে ছিলেন এবং সোমবার সকালে লিফটটি রুটিন কাজের জন্য চালু করার পরে তাকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, উলুরের বাসিন্দা রবীন্দ্রন দোতলায় যাওয়ার জন্য লিফটে উঠেন। কিন্তু লিফটটি নিচে নেমে আর খোলেনি। তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। কিন্তু কেউ আসেনি। তার ফোনটিও বন্ধ ছিল।

কর্মকর্তারা বলছেন, সোমবার সকালে লিফট অপারেটর রুটিন কাজের জন্য এটি চালু করার পর বিষয়টি সামনে আসে। এর আগে রোববার রাতে ওই ব্যক্তির পরিবার মেডিকেল কলেজ থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate